ভিডিও রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৬ ১২:৫৪ পিএম

রংপুর প্রেস ক্লাব মার্কেটের সামনে থেকে ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার

রংপুর প্রেস ক্লাব মার্কেটের সামনে থেকে ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার

রংপুর জেলা ও রংপুর প্রতিনিধি : রংপুর নগরীর প্রেস ক্লাব বিপণিবিতান মার্কেটের সামনে পড়ে থাকা রশি দিয়ে মোড়ানো একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

আজ রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে এসআরবি-১৩ বোমা নিষ্ক্রিয়কারী দল ককটেল সদৃশ্য বিষ্ফোরক উদ্ধার করে। 

এর আগে, সকালে চলন্ত মোটরসাইকেল থেকে প্রেস ক্লাব মার্কেটের প্রধান ফটকের দিকে ককটেল সদৃশ বস্তুটি দুর্বৃত্তরা ছুড়ে চলে যায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী পত্রিকার হকাররা। এরপর থেকে পুরো প্রেস ক্লাব এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পরে রংপুর মেট্রোপলিটন পুলিশ এবং এসআরবি-১৩ সদস্যরা উপস্থিত হয়ে ঘটনাস্থল ঘিরে রাখেন। এসময় সেখানে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। দুর্ঘটনা এড়াতে ককটেল সদৃশ্য বস্তুটি বালতির পানিতে রাখা হয়। তবে উদ্ধার হওয়া এটি ককটেল বা হাতবোমা হতে পারে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে এসআরবি-১৩ বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে এসে বালতিতে রাখা বস্তুটি নিষ্ক্রিয় করতে উদ্ধার করে নিয়ে যায়।  

এসআরবি-১৩ এএসপি মনিরুজ্জামান বলেন, উদ্ধার করা বস্তুটির ভেতরে কী রয়েছে, তা বোমা নিষ্ক্রিয়কারী দলের পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। আমরা বস্তুটি নিরাপদে নিষ্ক্রিয় করার চেষ্টা করব। 

আরও পড়ুন

এটি কী ধরনের বস্তু এবং বিস্ফোরিত হলে কী ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখন পর্যন্ত বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করিনি। তদন্ত ও পরীক্ষা-নিরীক্ষার পরই এটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এর আগে আমরা কোনো মন্তব্য করতে চাচ্ছি না।

ঘটনাস্থল পরিদর্শন করে আরপিএমপি’র উপ-কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানান, একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি রংপুর প্রেস ক্লাব মার্কেটের সামনে একটি বস্তু রেখে চলে যায়। এরপর আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বস্তুটি নিরাপত্তার আওতায় নিয়ে আসি। এসআরবি-১৩ একটি নিয়মিত টহল দলও ঘটনাস্থলে আসে। এখনো মোটরসাইকেলে আসা ব্যক্তিদের শনাক্ত করা যায়নি। তবে এলাকাটি সিসিটিভি ক্যামেরার আওতায় রয়েছে। ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুর প্রেস ক্লাব মার্কেটের সামনে থেকে ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার

১

আয়নায় নিজেকে আকর্ষণীয় মনে করেন যারা অন্যের চোখে কেমন তারা?

২

সোহরাওয়ার্দী উদ্যান নয়, ১ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি: রিজভী

৩

শীতের সানগ্লাস....

৪

বাজারে স্যালাইন সংকট ভোগান্তিতে রোগীরা

৫

টিনএজার ছেলের মন বুঝতে যে কথাগুলো বলা যাবে না

৬