মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়
পঞ্চগড় প্রতিনিধি : উত্তরের জেলা পঞ্চগড়ে প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ। দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। একদিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি সেলসিয়াস। রোববার সকাল ৯টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার। শনিবার সেখানে সর্বনিন্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।
তবে আকাশ পরিষ্কার থাকায় সকাল সকাল দেখা মিলেছে সূর্যের। এরপর সময়ের সাথে বেড়েছে রোদের তেজ।
শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত কুয়াশা কম দেখা গেলেও হিমালয় থেকে বয়ে আসা উত্তরের হিমেল বাতাসে শীতের অনুভূতি ছিল বেশি।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ওঠানামা করছে। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (২৫ নভেম্বর) তা কমে দাঁড়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রিতে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার (২৭ নভেম্বর) তা বেড়ে দাঁড়ায় ১৪ দশমিক ৭ ডিগ্রিতে। শনিবার (২৮ নভেম্বর) এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমে হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস। আর রোববার তা আরও ২ ডিগ্রি কমেছে।
আরও পড়ুনতেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, তাপমাত্রা ধীরে ধীরে কমছে। রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৯৯ শতাংশ। প্রতিদিনই কমছে তাপমাত্রা। ডিসেম্বরে শীত আরও বেশি হবে।
মন্তব্য করুন








_medium_1795927928.jpg)