ভিডিও রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৬ ০১:৪৭ এএম

রাজশাহীর কাছে ৬৩ জেলার শিক্ষা নেওয়ার আছে: আজহারী

ছবি : সংগৃহীত, রাজশাহীর কাছে ৬৩ জেলার শিক্ষা নেওয়ার আছে: আজহারী

রাজশাহীর পরিচ্ছন্নতা, সবুজ পরিবেশ ও পরিপাটি নগরব্যবস্থার প্রশংসা করেছেন বিশিষ্ট ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। তিনি বলেছেন, পরিচ্ছন্নতার ক্ষেত্রে দেশের অন্য ৬৩ জেলার রাজশাহীর কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে।

শনিবার রাতে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদ আয়োজিত তাফসির মাহফিলে বক্তব্যের শুরুতে তিনি এসব কথা বলেন।

রাজশাহীবাসীকে শুভেচ্ছা জানিয়ে আজহারী বলেন, রাজশাহী বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন ও সবুজ শহর বলে তিনি শুনেছেন। শহরে আসার পথে এর পরিচ্ছন্নতা ও পরিপাটি পরিবেশ দেখে মুগ্ধ হয়েছেন। দেশের অন্য জেলাগুলোও যেন রাজশাহীর মতো পরিচ্ছন্ন থাকে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুন

রাজশাহীর স্মৃতিচারণ করে তিনি বলেন, ছোটবেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন। তখন রাস্তার দুই পাশে সারি সারি আমবাগান দেখেছিলেন। কালাই রুটি, রেশমসহ নানা ঐতিহ্য ও সম্পদে রাজশাহী সমৃদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

বিশাল এ মাহফিলে সকাল থেকেই রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জামায়াতের আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর কাছে ৬৩ জেলার শিক্ষা নেওয়ার আছে: আজহারী

১

যুবদল নেতাকে কুপিয়ে জখম, সাবেক এমপিসহ চার বাড়িতে আগুন

২

প্যারোলে মুক্তির জন্য আবেদন করেনি যুবলীগ নেত্রী শর্মীর পরিবার: রাশেদ খাঁন

৩

মিরসরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা ছুড়ে অগ্নিসংযোগ

৪

কলকাতায় মমতার দলের সদর দপ্তর সিলগালা

৫

মিরপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

৬