ভিডিও শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৬ ০৬:২৫ পিএম

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের

স্পোর্টস ডেস্ক :  ঘরের মাঠে আসন্ন ইংল্যান্ড সিরিজ খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণ আগেই ছেড়ে দেওয়ায় এই সিরিজের মধ্য দিয়েই শেষ হতে যাচ্ছে তাঁর বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ার।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের এই সিদ্ধান্তের কথা জানান বিসিবি সভাপতি ও তাঁর দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে বাংলাদেশের শেষ সিরিজ এটি। মূলত সে কারণেই বিদায়ের মঞ্চ হিসেবে ঘরের মাঠের এই সিরিজকে বেছে নিয়েছেন মুশফিক। কাকতালীয়ভাবে ২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষেই সাদা পোশাকে অভিষেক হয়েছিল তাঁর। প্রায় ২২ বছর পর ২০২৭ সালের জানুয়ারিতে সেই একই প্রতিপক্ষের বিপক্ষেই পর্দা নামবে তাঁর দীর্ঘ টেস্ট যাত্রার। আগামী বছরের মে মাসে লর্ডসে বাংলাদেশের একটি টেস্ট ম্যাচ থাকলেও সেই পর্যন্ত অপেক্ষা না করে বর্তমান চক্র শেষেই থামছেন ৩৯ বছর বয়সী এই তারকা।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের

১

দিনাজপুর বিরামপুরে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

২

চাকরির সুযোগ দিচ্ছে সিঙ্গার, কর্মস্থল ঢাকা

৩

মোরগ পোলাও খাইয়ে অচেতন, ধানমন্ডিতে ২ হাজার ভরি গয়না চুরি

৪

যুক্তরাষ্ট্রে ভ্রমণেচ্ছু বাংলাদেশিদের জন্য মার্কিন দূতাবাসের নতুন বার্তা

৫

রামগঞ্জ থানা জ্বালিয়ে দেওয়া হবে বলে ওসিকে যুবলীগ ও ছাত্রলীগ নেতার হুমকি

৬