ভিডিও শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৬ ০৮:২৩ পিএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নাহিদ রানা

নাহিদ রানা

স্পোর্টস ডেস্ক :  চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা। তবে এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন শঙ্কায় পড়েছেন এই পেসার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দলে রাখা হয়নি তাকে। অনিশ্চয়তায় পড়লেন টি-টোয়েন্টি সিরিজে খেলা নিয়েও।
মানচিত্র দেখুন
 
 
গত চার দিন ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন নাহিদ। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল হাসপাতালে ভর্তি হন তিনি। পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই পেসার।
 
শুক্রবার (২৭ নভেম্বর) নাহিদ রানার ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে। সেখানে তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
 
চোটের কারণে এরই মধ্যে অস্ট্রেলিয়া সফর, সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ এবং ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ মিস করেছেন নাহিদ। দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট খেলার আগ্রহ থাকলেও চোটের ঝুঁকি বিবেচনায় তাঁকে দলে রাখেননি নির্বাচকেরা। তবে ওয়ানডে সিরিজ দিয়ে ফেরার সম্ভাবনা ছিল তার।
 
কিন্তু জ্বরে আক্রান্ত হওয়ায় ওয়ানডে দলেও জায়গা হয়নি এই পেসারের। বিসিবি সূত্রে জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত নাহিদকে প্রায় দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হতে পারে। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও তার খেলা অনিশ্চিত।
দ্রুত সুস্থ হয়ে উঠতে পারলে টি-টোয়েন্টি সিরিজে দলের সঙ্গে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে নাহিদের। তবে তা নির্ভর করছে তার শারীরিক অবস্থার উন্নতি ও চিকিৎসকদের পরামর্শের ওপর।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নাহিদ রানা

১

১০০ জনকে নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা

২

নাটোরের চলনবিলে রসুন ও সাথি ফসল ঘিরে নতুন সম্ভাবনা

৩

ইয়াবা সেবনের ছবি ভাইরাল, মাদকসহ দম্পতি আটক

৪

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে পুকুরে মিলল ৪২ কেজির ২টি কষ্টিপাথরের মূর্তি

৫

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক মামলায় গ্রেফতার ৩

৬