নাটোরের চলনবিলে রসুন ও সাথি ফসল ঘিরে নতুন সম্ভাবনা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : বন্যার পানি নেমে যাওয়ার পর চলনবিলের বিস্তীর্ণ ক্ষেত জেগে উঠেছে। মাটির উপর পলির আস্তরনে উর্বর এ মাটিতেই চাষ হয় বিনাহালে রসুন ও ছিটিয়ে বোনা সরিষা। পাশাপাশি সাথি ফসল হিসেবে রোপন করা হচ্ছে বাঙ্গি, তরমুজ, খিরা, মিষ্টি কুমড়া।
উপজেলা ঘুরে দেখা যায়, বর্ষার পানি নেমে যাওয়ার পরপরই রসুনের জমি প্রস্তুত করছেন কৃষকরা। পৌর সদরসহ উপজেলার নাজিরপুর, বিয়াঘাট, খুবজীপুর, মশিন্দা, ধারাবারিষা, উদবারিয়া, চরকাদহ, সোনাবাজু ও চাপিলা মাঠে সাদাসোনা খ্যাত রসুনের চাষাবাদ হচ্ছে। এতে ব্যস্ত সময় কাটাচ্ছেন পুরুষের পাশাপাশি নারী সদস্যরা। পরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠের কাদামাটিতে রসুনের বীজ রোপণ করছেন তারা।
কৃষক জালাল উদ্দিন ও মনিরুল ইসলাম বলেন, রসুনের সাথী ফসল হিসেবে বাঙ্গি, তরমুজ, খিরা, মিষ্টি কুমড়ার চাষ করেছেন। কিন্তু গত কয়েকদিনের টানা বৃষ্টিতে রসুন ও পেঁয়াজ বীজের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে অনেকেই ক্ষতিগ্রস্থ হয়েছেন।
আরও পড়ুনউপজেলা কৃষি কর্মকর্তা কে.এম রাফিউল ইসলাম বলেন, গুরুদাসপুরের রসুন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ হাজার ৩৭৫ হেক্টর। আমন ধান কাটার পর বিনাহালে ও প্রচলিত মালচিং পদ্ধতিতে রসুনের আবাদ হচ্ছে। অক্টোবর মাসে শুরু হয়ে নভেম্বর মাসব্যাপী রসুন ও পেঁয়াজ চাষ করবেন কৃষকরা। এজন্য কৃষকদের পরামর্শ প্রদান অব্যাহত রেখেছে কৃষি বিভাগ।
মন্তব্য করুন







