চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরক মামলায় গ্রেফতার ৩
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনায় পুলিশ শিবগঞ্জ থেকে দু’জন এবং এস আর বি রাজশাহী থেকে বিস্ফোরণে আহত একজনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, বিস্ফোরণের ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টায় শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) লিটন সরকার বাদি হয়ে বিস্ফোরক ও সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৭৯ জনের নামসহ অজ্ঞাতনামা প্রায় ১৫০ জনকে আসামি করা হয়েছে।
গ্রেফতারকৃতরা শিবগঞ্জের চানশিকারী গ্রামের মো. সেনাপতির ছেলে রুবেল ইসলাম(২৩) ও একই গ্রামের বাসির উদ্দিনের ছেলে রিফাত হাসান(১৮)। এছাড়া রাজশাহী মহানগরের তেরখাদিয়া এলাকা থেকে এসআরবির অভিযানে গ্রেফতার হয়েছেন মনাকষা পারচৌকা গ্রামের ফয়েজ উদ্দীনের ছেলে নাজমুল কবীর ওরফে নুরুল(৩৮)।
আরও পড়ুনগ্রেফতারের পর তাকে পুলিশ হেফাজতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান বলেন, গ্রেফতারকৃত দুজনকে আজ শুক্রবার (২৭ নভেম্বর) আদালতে পাঠানো হয়। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
মন্তব্য করুন







