ভিডিও রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৬ ১২:১৭ এএম

বিচারপ্রক্রিয়ায় বাধা দিতে এলে আওয়ামী লীগ, গুপ্ত, সুপ্ত কারও ছাড় নেই: আইনমন্ত্রী

ছবি : সংগৃহীত, বিচারপ্রক্রিয়ায় বাধা দিতে এলে আওয়ামী লীগ, গুপ্ত, সুপ্ত কারও ছাড় নেই: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, রাষ্ট্র মেরামতের কাজ চলছে, খুনিদের বিচার কার্যক্রমও এগিয়ে যাচ্ছে। এ সময়ে কোনো ধরনের অগ্নিসন্ত্রাস বরদাশত করা হবে না। বিচারপ্রক্রিয়ায় কেউ বাধা সৃষ্টি করতে এলে সে আওয়ামী লীগের হোক, কিংবা গুপ্ত বা সুপ্ত শক্তি- কাউকেই ছাড় দেওয়া হবে না। খুনিদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে। রাষ্ট্র মেরামতের কাজ অব্যাহত থাকবে।

পতিত ফ্যাসিস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে যশোর জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

শনিবার বিকেল ৫টায় যশোর শহরের মনিহার চত্বর থেকে জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে অংশ নেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, কৃষি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর বিপুলসংখ্যক নেতাকর্মী।

আরও পড়ুন

মিছিল শেষে সমাবেশে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ভোটের মাধ্যমে জনগণ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন। গত আট মাসে সারা দেশে সরকারের নেওয়া উন্নয়ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, কৃষি, পানিসম্পদ ও আইনমন্ত্রীকে সঙ্গে নিয়ে ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে কাজ শুরু হয়েছে। যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা, পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট স্থাপন ও ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী অভিযোগ করেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করতে ফ্যাসিস্টরা আবার অপতৎপরতা শুরু করেছে। এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারপ্রক্রিয়ায় বাধা দিতে এলে আওয়ামী লীগ, গুপ্ত, সুপ্ত কারও ছাড় নেই: আইনমন্ত্রী

১

ছাত্রদলের মিছিলে ককটেল হামলা, নারীসহ আটক ৪

২

সিরাজগঞ্জে ২০ মাস পর কবর থেকে দুই যুবকের লাশ উত্তোলন

৩

রংপুরে সড়ক দুর্ঘটনায় বেরোবি শিক্ষার্থী নিহত

৪

বগুড়ার শেরপুরে স্ট্রং ম্যান ফিটনেস ক্লাবের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

৫

রাজশাহীর চারঘাটে স্কুলমাঠ ভাড়া দিয়ে আখ ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরা

৬