ভিডিও শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৬ ১১:২৩ পিএম

রংপুরে সড়ক দুর্ঘটনায় বেরোবি শিক্ষার্থী নিহত

রংপুরে সড়ক দুর্ঘটনায় বেরোবি শিক্ষার্থী নিহত

রংপুর জেলা প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী অফিক হাসান অভি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী। 

জানা যায়, আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুরে নগরীর দর্শনা মোড় এলাকায় মোটরসাইকেল ও কার্ভাড ভ্যানের সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলায়। 

আরও পড়ুন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের তৃতীয় বর্ষের (১৬তম ব্যাচ) শিক্ষার্থী আফিক হাসান অভির অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. মাসুদ রানা, প্রক্টর মো. ইসমাইল হোসেন এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ রাকিবুল ইসলাম ভূইয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে সড়ক দুর্ঘটনায় বেরোবি শিক্ষার্থী নিহত

১

বগুড়ার শেরপুরে স্ট্রং ম্যান ফিটনেস ক্লাবের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

২

রাজশাহীর চারঘাটে স্কুলমাঠ ভাড়া দিয়ে আখ ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরা

৩

ঠাকুরগাঁওয়ে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৪

ফেসবুকে সরকার বিরোধী প্রচারণার অভিযোগে পাবনায় চিকিৎসক গ্রেফতার

৫

বগুড়ায় ডাঃ মিলন দিবস পালিত

৬