বগুড়ায় সুস্থতা ও কর্মদক্ষতা বাড়াতে প্রকৌশলীদের ইয়োগা সেশন
বগুড়ায় কর্মরত প্রকৌশলীদের মানসিক চাপ নিয়ন্ত্রণ, শারীরিক সুস্থতা নিশ্চিত এবং পেশাগত কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ইয়োগা সেশনের আয়োজন করা হয়। কর্মব্যস্ত জীবনে মানসিক প্রশান্তি ও সুস্থতার গুরুত্ব তুলে ধরতে আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল ৭টায় শহরের উপশহরে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) বগুড়া কেন্দ্র প্রাঙ্গণে এ সেশন অনুষ্ঠিত হয়। ‘ইয়োগা সেশন’ শীর্ষক এ কর্মসূচির প্রতিপাদ্য ছিল ‘স্ট্রেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম ফর ইঞ্জিনিয়ার্স’। এতে সহযোগিতা করে বগুড়া কোয়ান্টাম ফাউন্ডেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইইবি) এর প্রেসিডেন্ট প্রকৌশলী খান মনজুর মোরশেদ। আমন্ত্রিত অতিথি ছিলেন আইইবি রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী সরকার আনিছুর রহমান রানা।
বিশেষ অতিথি ছিলেন আইইবি বগুড়া কেন্দ্রের নবনির্বাচিত চেয়ারম্যান প্রকৌশলী সৈয়দ ইফতেখার হোসেন। সেশনে সভাপতিত্ব করেন আইইবি বগুড়া কেন্দ্রের ২০২৫-২৬ মেয়াদের চেয়ারম্যান প্রকৌশলী এ এফ এম আবদুল মতিন। অনুষ্ঠান পরিচালনা করেন আইইবি বগুড়া কেন্দ্রের নবনির্বাচিত সম্মানী সম্পাদক প্রকৌশলী লায়ন মো. হাবিবুর রহমান।
আরও পড়ুনএ সময় উপস্থিত ছিলেন আইইবি ভাইস চেয়ারম্যান (অ্যাডমিন) প্রকৌশলী ফেরদৌস হোসেন, নবনির্বাচিত সেন্ট্রাল কাউন্সিল মেম্বার প্রকৌশলী আব্দুর রশিদ এবং এলজিইডি বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুজ্জামান মাসুদ, কোয়ান্টাম ফাউন্ডেশনের বগুড়া শাখার কো-মোমেন্টিয়ার নাফিস ফারুক।
ইয়োগা সেশন পরিচালনা করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের কেন্দ্রীয় ইয়োগা ইন্সট্রাক্টর সুজিত বৈদ্য, ফারুক হোসেন ও বগুড়া শাখার ইয়োগা ইন্সট্রাক্টর অ্যাডভোকেট গোলাম দস্তগীর সরকার। এছাড়া কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা সেশন পরিচালনার সহযোগিতা করেন।
মন্তব্য করুন







