রংপুরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে জেলা ইজতেমা সম্পন্ন
রংপুর জেলা প্রতিনিধি : আমিন আমিন ধ্বণিতে রংপুরে শেষ হয়েছে তিন দিনব্যাপী জেলা তাবলিগ জামাতের ইজতেমা। আজ শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় আমবয়ানের মধ্যদিয়ে শেষ হয় এই ধর্মীয় সমাবেশ।
নগরীর দর্শনা মোড় থেকে তাওহীদ হাউজিং সূত্রাপুর-আক্কেলপুর এলাকাজুড়ে ইজতেমার আয়োজন করা হয়। ইজতেমায় আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলীগ জামাতের শীর্ষস্থানীয় মুরুব্বি ও বাংলাদেশের মজলিশে শূরার সদস্য হাফেজ মাওলানা ওয়াজি উল্লাহ।
তিন দিনব্যাপী এ আয়োজনে ধর্মীয় বয়ান, কোরআন-হাদিসের আলোচনা, তালিম, নামাজ, জিকির-আজকারসহ বিভিন্ন দ্বীনি কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনজেলা ইজতেমায় এবার রংপুরসহ আশপাশের জেলা থেকে লাখো মুসল্লি সমাগম হয়। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সুদানসহ বিভিন্ন বিদেশি জামাতের মেহমান ইজতেমায় অংশ নিয়েছে। এর আগে, গত বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়।
মন্তব্য করুন








