চট্টগ্রামে ঢাকাগামী ট্রেনে দুর্বৃত্তদের আগুন
চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় ঢাকা মেইল ট্রেনের একটি বগিতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে বগির দুটি সিট পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেলস্টেশনের মাস্টার আবু জাফর মজুমদার জানান, ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনটি দেওয়ানহাট ইয়ার্ড থেকে স্টেশনে আসার পথে কদমতলী এলাকায় পৌঁছালে একটি বগির জানালা দিয়ে দুর্বৃত্তরা দাহ্য পদার্থ নিক্ষেপ করে। এতে দুটি সিটে আগুন ধরে যায়।
আরও পড়ুনতিনি আরও জানান, ঘটনার সময় ট্রেনে কোনো যাত্রী ছিলেন না। রেলকর্মীদের দ্রুত তৎপরতায় পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
পরে রাত পৌনে ১২টার দিকে নির্ধারিত সময়েই ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







