গোপালগঞ্জ থেকে সরিয়ে নেয়া হলো এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র
গোপালগঞ্জ থেকে এইচএসসি সম্পূরক পরীক্ষার পাঁচটি কেন্দ্র স্থানান্তর করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
শিক্ষা বোর্ডের ভাষ্য, গোপালগঞ্জ জেলায় এইচএসসি সম্পূরক পরীক্ষা নেওয়ার অনুকূল পরিবেশ না থাকায় পাঁচ কেন্দ্রের পরীক্ষা পার্শ্ববর্তী মাদারীপুরের রাজৈর উপজেলা এবং ফরিদপুরের জেলার আলফাডাঙ্গা উপজেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড।
বোর্ড আরও জানায়, গোপালগঞ্জের পাঁচটি কেন্দ্রের পরীক্ষার্থীদের জন্য মাদারীপুরের রাজৈর উপজেলা এবং ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে সম্পূরক পরীক্ষা আয়োজন করা হচ্ছে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, গোপালগঞ্জ সরকারি কলেজের পরীক্ষার্থীদের মাদারীপুরের সরকারি রাজৈর গোপালগঞ্জ কপালী যুবক সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজে পরীক্ষা দিতে হবে।
আরও পড়ুনকাশিয়ানীর রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজে। এছাড়া কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের পরীক্ষার্থীদের রাজৈর সরকারি রাজৈর কলেজে এবং টুঙ্গিপাড়া ও মুকসুদপুর সরকারি কলেজের পরীক্ষার্থীদের শহীদ সরদার শাহজাহান উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরীক্ষা দিতে হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1795944417.jpg)
_original_1795508027_medium_1795944090.jpg)
_medium_1795943715.jpg)
_medium_1795943042.jpg)
_medium_1795940123.jpg)
_medium_1795939355.jpg)
_medium_1795945502.jpg)
_original_1794208475_original_1794727923_medium_1795936588.jpg)