ভিডিও রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৬ ০৩:১৩ পিএম

ইনানীতে নলকূপ খননে বের হওয়া গ্যাসের বিস্ফোরণে বাপেক্সের ৭ জন আহত

ইনানীতে নলকূপ খননে বের হওয়া গ্যাসের বিস্ফোরণে বাপেক্সের ৭ জন আহত

কক্সবাজারের ইনানীতে নলকূপ খননের সময় বের হওয়া গ্যাসের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বাপেক্স) সাত সদস্য আহত হয়েছেন।
 
আজ রোববার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
 
বিষয়টি নিশ্চিত করে বাপেক্সের ডিজিএম ড. আব্দুস ছালাম জানান, সম্প্রতি আগুন নেভানোর পর সেখানে সার্ভের কাজ চলছিল। এসময় হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং আগুনের কুণ্ডলী বের হয়ে আসে।
 
এ ঘটনায় বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিগ মেকানিক ফিরোজ আহমেদ, রিগ মেকানিক মোহাম্মদ জনিসহ সাতজন দগ্ধ হন। তাদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা। বাকি তিনজন এখনও চিকিৎসাধীন রয়েছেন।
 
এর আগে, টানা এক মাস পর ইনানীর ওই গ্যাসকূপের আগুন নেভানো হয়। এরপর সেখানে সার্ভের কাজ শুরু করা হয়।
 
গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানীর ছোট ব্রিজ এলাকায় গভীর নলকূপ স্থাপনের সময় গ্যাস উদ্‌গিরণ শুরু হয়। একপর্যায়ে বৈদ্যুতিক তার থেকে আগুন ধরে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনানীতে নলকূপ খননে বের হওয়া গ্যাসের বিস্ফোরণে বাপেক্সের ৭ জন আহত

১

ইউনাইটেডের পুনর্গঠন প্রত্যাশার চেয়েও কঠিন মনে করছেন পচেত্তিনো

২

যশোরে মাইক্রোবাসের ধাক্কায় নার্সিং ইনস্টিটিউটের ছাত্রী নিহত

৩

সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি ইসরায়েলি আরব দলের

৫

রাজধানীর মোহাম্মদপুর থেকে ববি হাজ্জাজের সহকারীর আইফোন ছিনতাই

৬