ভিডিও রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৬ ০৩:১৫ পিএম

নির্বাচনের মাঠে বিশৃঙ্খলা ঠেকাতে নেতাদের ভূমিকা রাখতে হবে : সিইসি

নির্বাচনের মাঠে বিশৃঙ্খলা ঠেকাতে নেতাদের ভূমিকা রাখতে হবে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, রাজনৈতিক দলগুলোর জাতীয় পর্যায়ের নেতাদের প্রভাব ও প্রতিপত্তি রয়েছে। কেউ যাতে নির্বাচনের মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে নেতাদের ভূমিকা রাখতে হবে।

আজ রবিবার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভায় সিইসি এই আহ্বান জানান। এ এম এম নাসির উদ্দিন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থীর মতো নিজ নিজ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন। তবে দলীয় প্রতীক না থাকলেও রাজনৈতিক দলের নেতাদের আশীর্বাদ নির্বাচনের মাঠে থাকতে পারে। তাই আপনাদের সহযোগিতা ছাড়া এই নির্বাচন করা অসম্ভব।

তিনি বললেন, রাজনৈতিক দলগুলোর জাতীয় পর্যায়ের নেতাদের প্রভাব ও প্রতিপত্তি রয়েছে। কেউ যাতে নির্বাচনের মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে নেতাদের ভূমিকা রাখতে হবে। যারা নির্বাচনের মাঠে ফাউল করতে চাইবেন, তাদের বিরত রাখতে আপনারা আমাদের পাশে থেকে সহযোগিতা করবেন। মূলত আপনাদের সহযোগিতা পেতে আপনাদের সঙ্গে মতবিনিময় করা। 

সিইসি আরও বলেন, অতীত অভিজ্ঞতায় স্থানীয় সরকার নির্বাচন ঘিরে অনেক সহিংসতার ঘটনা ঘটেছে। এবারও নির্বাচন আয়োজন করতে গিয়ে নানা ধরনের চ্যালেঞ্জ আসতে পারে। কিছু চ্যালেঞ্জ এখনই অনুমান করা যাচ্ছে না। তাই রাজনৈতিক দলসহ সব অংশীজনকে সঙ্গে নিয়ে এসব পরিস্থিতি মোকাবিলা করতে চায় কমিশন।

আরও পড়ুন

তিনি উল্লেখ করেন, নির্বাচন কমিশনের লক্ষ্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। এ ক্ষেত্রে কমিশনের অন্য কোনো এজেন্ডা নেই। সব কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করতে চায় কমিশন। স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা তুলে ধরে সিইসি আরও বলেছেন, প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করতে চায় কমিশন। এ নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের নির্বাচন ২১ জানুয়ারি। এরপর পর্যায়ক্রমে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ নির্বাচন আয়োজন করা হবে।

তিনি বরেন, ইউনিয়ন পর্যায়ে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় অনেক মানুষ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ কারণে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় কমিশন। সিইসি আরও বলেন, অতীত অভিজ্ঞতায় স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে ১০ মাস থেকে এক বছর সময় লেগেছে। তাই সব স্তরের নির্বাচন আয়োজনের জন্য দীর্ঘমেয়াদি কৌশল ও পরিকল্পনা নিতে হবে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর পরামর্শ ও সহযোগিতা চায় নির্বাচন কমিশন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনের মাঠে বিশৃঙ্খলা ঠেকাতে নেতাদের ভূমিকা রাখতে হবে : সিইসি

১

ইনানীতে নলকূপ খননে বের হওয়া গ্যাসের বিস্ফোরণে বাপেক্সের ৭ জন আহত

২

ইউনাইটেডের পুনর্গঠন প্রত্যাশার চেয়েও কঠিন মনে করছেন পচেত্তিনো

৩

যশোরে মাইক্রোবাসের ধাক্কায় নার্সিং ইনস্টিটিউটের ছাত্রী নিহত

৪

সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি ইসরায়েলি আরব দলের

৬