ভিডিও রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৬ ০৩:৩৬ পিএম

এক ডলারে মিলছে ইরানি ৩০ লাখ রিয়াল

এক ডলারে মিলছে ইরানি ৩০ লাখ রিয়াল

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, নৌ অবরোধ ও লাগামহীন মূল্যস্ফীতির চাপে রেকর্ড দরপতন হয়েছে ইরানের মুদ্রা রিয়ালের। শনিবার (২৮ নভেম্বর) দেশটির মুদ্রার মান কমে প্রতি ডলারের বিপরীতে ২৯ লাখ ৯৯ হাজার রিয়ালে পৌঁছেছে। 

মুক্তবাজারের মুদ্রাবিনিময় পর্যবেক্ষণকারী ওয়েবসাইট বন-বাস্টের তথ্য অনুযায়ী, শনিবার প্রতি ডলারের দাম ছিল প্রায় ২৯ লাখ ৯২ হাজার রিয়াল। শুক্রবার এই দাম ছিল ২৯ লাখ ৩৮ হাজার রিয়াল। এ ছাড়া আলানচাঁদ ডট কমের প্রতিবেদন অনুযায়ী, প্রতি ডলারের দাম দেখানো হয়েছে ২৯ লাখ ৯৯ হাজার রিয়াল, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ৮৩ শতাংশ বেশি।

গত কয়েক দশকের মধ্যে অন্যতম ভয়াবহ মূল্যস্ফীতির মুখে পড়েছে ইরান। নয় মাস ধরে চলা যুদ্ধের প্রভাবে বিশেষ করে খাদ্যপণ্যের দাম দ্রুত বাড়ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের নতুন করে কঠোর নিষেধাজ্ঞা ও অবরোধ। গত জুলাইয়ে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। চলতি মাসের শুরুতে ইরানের স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে অস্ত্র এবং নিষেধাজ্ঞার আওতাভুক্ত পণ্যের চলাচল সীমিত করতে ‘টাস্কফোর্স আয়রন গেট’ গঠনের ঘোষণা দেয় ওয়াশিংটন।

আরও পড়ুন

এ সপ্তাহের শুরুর দিকে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের পর মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ‘ইরানের অর্থনীতি  তলিয়ে যাচ্ছে এবং দেশটির নেতারা আতঙ্কিত হয়ে পড়েছেন।’ ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি শনিবার জানিয়েছেন, আগামী কয়েক মাসের জন্য প্রয়োজনীয় খাদ্যপণ্য ও ওষুধ আমদানির মতো পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা দেশটির হাতে রয়েছে। তবে তিসি স্বীকার করেছেন, অর্থনৈতিক পরিস্থিতির পাশাপাশি মনস্তাত্ত্বিক কারণও বৈদেশিক মুদ্রাবাজারে প্রভাব ফেলছে। রাষ্ট্রীয় টেলিভিশনকে হেম্মাতি বলেন, অর্থনীতি, প্রত্যাশা ও রাজনীতিসহ নানা বিষয় বৈদেশিক মুদ্রাবাজারকে প্রভাবিত করে। বাজার স্থিতিশীল রাখতে সরকার যথাসাধ্য চেষ্টা করছে।

ইরানের পরিসংখ্যান কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে দেশটিতে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম আগের বছরের একই সময়ের তুলনায় ৮৮ দশমিক ৭ শতাংশ বেড়েছে। বার্ষিক গড় মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৮ শতাংশে। একই সময়ে খাদ্য ও পানীয়ের দাম বেড়েছে ১১২ দশমিক ৬ শতাংশ। গত আগস্টে ডলারের বিপরীতে ইরানি রিয়ালের দর ২০ লাখের সীমা অতিক্রম করে রেকর্ড সর্বনিম্নে নেমেছিল। ওই বছরের জুলাইয়ে দেশটির বার্ষিক মূল্যস্ফীতি ছিল ৬৬ শতাংশ। সূত্র : রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ডলারে মিলছে ইরানি ৩০ লাখ রিয়াল

১

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না : জামায়াত আমির

২

দেশে লকডাউনের নামে সন্ত্রাসীদের এক ধরনের কর্মসূচি হচ্ছে : রিজভী

৩

নির্বাচনের মাঠে বিশৃঙ্খলা ঠেকাতে নেতাদের ভূমিকা রাখতে হবে : সিইসি

৪

ইনানীতে নলকূপ খননে বের হওয়া গ্যাসের বিস্ফোরণে বাপেক্সের ৭ জন আহত

৫

ইউনাইটেডের পুনর্গঠন প্রত্যাশার চেয়েও কঠিন মনে করছেন পচেত্তিনো

৬