যুক্তরাষ্ট্রের ‘হাতিয়ার’ না হতে ইরাককে হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক : ইরাক ও ইরানের অর্থনৈতিক সম্পর্কে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করতে না দেওয়ার বিষয়ে বাগদাদকে সতর্ক করেছে তেহরান। তেল চোরাচালানের বিরুদ্ধে বৃহত্তর অভিযানের অংশ হিসেবে ইরাক সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করার প্রেক্ষাপটে এ সতর্কবার্তা দিলো ইরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
শনিবার ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবার বাগদাদকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘হাতিয়ার’ না হওয়ার বিষয়ে সতর্ক করেন। একই সঙ্গে সীমান্ত-সংশ্লিষ্ট বিষয়গুলোতে ইরাকি কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আরও পড়ুনইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আবুদি ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ির সঙ্গে বৈঠক করতে তেহরান সফরে যাওয়ার সময় মোখবার এই মন্তব্য করেন।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_medium_1795937196.jpg)
_original_1794208475_original_1794727923_medium_1795936588.jpg)

_original_1795426558_medium_1795860977.jpg)
_medium_1795860275.jpg)
_medium_1795848769.jpg)
_medium_1795938939.jpg)
_medium_1795938468.jpg)
