মার্কিন বাহিনীর ওপর পাল্টা হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরুর পর মার্কিন বাহিনীর বিরুদ্ধে পরিচালিত হামলায় তেহরান স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। কয়েকটি সূত্রের বরাত দিয়ে শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, স্টারলিংকের দুটি ‘অননুমোদিত ব্যবহারের’ বিষয়ে জানতে পেরে স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক ক্ষুব্ধ হন। তার প্রতিষ্ঠানের একটি দল মনে করেছিল, এসব ব্যবহারের সঙ্গে মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের সামরিক তৎপরতার সম্পর্ক রয়েছে। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে অবগত দুজন ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন সামরিক বাহিনী ‘স্টারশিল্ড’ নামের সামরিক সংস্করণের স্টারলিংক ব্যবহার করে একমুখী ড্রোন পরিচালনা করেছে। তবে এর জন্য স্থলভিত্তিক অভিযানের উদ্দেশে নির্ধারিত তুলনামূলক সস্তা একটি প্যাকেজ ব্যবহার করা হয়েছিল বলে ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিদের একজন। এ বিষয়ে স্পেসএক্স এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুনওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনীর স্টারলিংক ব্যবহারের বিষয়টি নিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে একটি গোপন প্রতিবেদন জমা দেওয়া হয়েছিল। তবে বিষয়টি নিয়ে রয়টার্সের প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর এক বিবৃতিতে জানায়, ‘প্রতিরক্ষামন্ত্রীর দফতরে এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার কথা আমাদের জানা নেই।’ ফলে ইরানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং পেন্টাগনে জমা দেওয়া কথিত গোপন প্রতিবেদনের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ইউক্রেন ও ইরানের যুদ্ধ পরিস্থিতির মধ্যে ভূরাজনৈতিক সংঘাতপূর্ণ এলাকায় স্টারলিংকের ব্যবহার নিয়ে নতুন করে নজরদারি ও বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র সরকারের নিয়ন্ত্রণাধীন এই স্যাটেলাইট ইন্টারনেট সেবা নিষেধাজ্ঞার আওতাভুক্ত বিভিন্ন পক্ষের অবৈধ ব্যবহারের অভিযোগও উদ্বেগ বাড়িয়েছে। স্টারলিংক ইরানে কার্যক্রম পরিচালনার সরকারি অনুমোদন পায়নি। তবে এর আগে ইলন মাস্ক জানিয়েছেন, দেশটিতে স্টারলিংক সেবা চালু আছে। সূত্র : এনডিটিভি
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_medium_1795938939.jpg)
_medium_1795937196.jpg)
_original_1794208475_original_1794727923_medium_1795936588.jpg)

_original_1795426558_medium_1795860977.jpg)
_medium_1795860275.jpg)
_medium_1795939577.jpg)

_medium_1795939089.jpg)