ভিডিও রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৬ ০২:২৭ পিএম

ভূমিকম্পের সময় পাশে না থেকে পালালেন স্বামী, ক্ষুব্ধ হয়ে তালাক স্ত্রীর

ভূমিকম্পের সময় পাশে না থেকে পালালেন স্বামী, ক্ষুব্ধ হয়ে তালাক স্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক : ভূমিকম্পের সময় বাঁচানোর চেষ্টা না করে দৌড়ে পালানোয় নিজ স্বামীকে ডিভোর্স দিয়েছেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার এক নারী। স্বামীর এমন আচরণে হতবাক হয়ে যান ওই নারী। ঘটনাটি তার কাছে শুধু বিব্রতকরই ছিল না, বরং দাম্পত্য সম্পর্ক নিয়েও নতুন করে ভাবতে বাধ্য করে তাকে। শেষ পর্যন্ত বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি। সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সেই অভিজ্ঞতার কথা জানিয়ে আলোচনায় এসেছেন ওই নারী। ইভান অ্যালেক্সিস অলিভার নামের ওই নারী টিকটকার তার বিবাহবিচ্ছেদের পেছনের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। আর তার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

টিকটকে প্রকাশিত ভিডিওতে ওই নারী বলেন, একদিন আমরা একটি রেস্তোরাঁয় ছিলাম। এমন সময় ভূমিকম্প হয়। আশপাশে যারা ছিল তারা সবাই তাদের সঙ্গীকে উঠে দাঁড়াতে বা টেবিলের নিচে লুকোতে সাহায্য করছিল। আর আমার স্বামী টেবিল থেকে লাফিয়ে দৌড়ে পালায়।

তিনি আরও জানান, তার স্বামীর ধারণা ছিল তিনি (এই নারী) তাকে দেখতে পাননি। কিন্তু, রেস্তোরাঁয় তারা যেখানে বসে খাচ্ছিলেন তার স্বামী ঠিক তার উল্টোপাশেই গিয়ে লুকান। যদিও তাকে যে দেখা যাচ্ছিল তা তিনি বুঝতে পারেননি। ভিডিওতে তিনি উল্লেখ করেন, ভূমিকম্পে ওই সময় কেউ আহত হয়নি। তবে, দুঃখজনক ব্যাপার হলো তার অসহায়ত্ব দেখে রেস্তোরাঁয় যারা খাবার পরিবেশন করছিলেন তারাও দুঃখপ্রকাশ করেন। 

আরও পড়ুন

সেই নারীর স্বামীর এমন আচরণ রেস্তোরাঁর কর্মীর কাছেও অদ্ভুত মনে হয়েছিল। ওই নারী জানান, ভূমিকম্পের পর রেস্তোরাঁর একজন কর্মী তার কাছে এসে জিজ্ঞাসা করেন, তিনি ঠিক আছেন কি না। ভূমিকম্প শেষ হয়েছে বলে মনে হচ্ছে, তবে সবকিছু ঠিক আছে কি না, তা-ও জানতে চান ওই কর্মী। জবাবে ওই নারী বলেন, সব ঠিক আছে। তখন কর্মীটি মন্তব্য করেন, ঘটনাটি বেশ অদ্ভুত ছিল। তার স্বামী তাকে ফেলে একাই চলে গেল যে। ওই নারী স্বীকার করেন, ঘটনাটি তার জন্য খুবই বিব্রতকর ছিল। তবে সেই মুহূর্তেই তিনি বুঝতে পারেন, স্বামীর কাছে তার নিরাপত্তার গুরুত্ব কতটা কম। তিনি বলেন, ‘ঘটনাটি সত্যিই খুব অদ্ভুত ও বিব্রতকর ছিল। সে একবারও আমার কথা ভাবেনি। ভূমিকম্প হচ্ছে আর তুমি দৌড়ে পালিয়ে গেলে, আমি যেন তোমার কাছে একেবারেই গুরুত্বহীন! ব্যাপারটা অবিশ্বাস্য।’

এদিকে ভিডিওটি প্রকাশের পর ব্যাপক সাড়া পড়েছে। পাশাপাশি ভিডিওটি দেখে অনেকেই নিজেদের বিবাহবিচ্ছেদের পেছনে থাকা এমন অভিজ্ঞতার কথা মন্তব্যের ঘরে জানিয়েছেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় পাশে না থেকে পালালেন স্বামী, ক্ষুব্ধ হয়ে তালাক স্ত্রীর

১

এমএসএমই অর্থায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় ব্র্যাক ব্যাংক ও যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভার্সিটির যৌথ কর্মশালা

২

দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ, অর্ধেকই সমকামী

৩

মুশফিকের সাথে অবসরে যাচ্ছে জার্সিও

৪

মার্কিন বাহিনীর ওপর পাল্টা হামলায় স্টারলিংক ব্যবহার করেছে ইরান

৫

প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্টাফদের খাবারের বরাদ্দ বাড়াতে আইনি নোটিশ

৬