ভিডিও রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৬ ০৩:৫৩ পিএম

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪ জন গ্রেপ্তার

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪ জন গ্রেপ্তার

ময়মনসিংহের ধোবাউড়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা, এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি এবং মানবপাচারে সহযোগিতার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ধোবাউড়া উপজেলার গোবরচনা এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তের ১১৪২/৩৬ নম্বর পিলারের আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গোবরচনা গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মো. রুবেল মিয়া (৩৩), মৃত আব্দুল করিমের ছেলে মো. আজহারুল ইসলাম (২৭), এনামুল (২৩) ও আনারুল হক (৩৫)।
 
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও প্রাপ্ত তথ্যের বরাতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তারা এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি, নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা এবং সীমান্তবর্তী এলাকায় অবৈধ মানবপাচারে সক্রিয়ভাবে সহযোগিতা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪ জন গ্রেপ্তার

১

ফেরার ঘোষণা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন শেখ হাসিনা : রাশেদ খাঁন

২

যুক্তরাষ্ট্র শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরান

৩

গোপালগঞ্জ থেকে সরিয়ে নেয়া হলো এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র

৪

এক ডলারে মিলছে ইরানি ৩০ লাখ রিয়াল

৫

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না : জামায়াত আমির

৬