ভিডিও রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৬ ০৮:১০ পিএম

ঢাবিতে ছাত্রশিবিরের ‘কেফিয়াহ মার্চ’, ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ

ঢাবিতে ছাত্রশিবিরের ‘কেফিয়াহ মার্চ’, ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ

ঢাবি প্রতিনিধি: বিশ্ব ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘কেফিয়াহ মার্চ’ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

আজ রবিবার দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মার্চটি শুরু হয়। মিছিলটি ভিসি চত্বর হয়ে নীলক্ষেত তোরণ ঘুরে পুনরায় ভিসি চত্বর, রেজিস্ট্রার ভবনের সামনে ও হলপাড়া প্রদক্ষিণ করে ডাকসুর সামনে এসে শেষ হয়।

মার্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। এ ছাড়া উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিউদ্দিন খান, সেক্রেটারি কাজী আশিক ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খান।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাদিক কায়েম বলেন, ইসরায়েল ও ভারত—উভয় দেশেই মুসলমানদের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে, যা বন্ধ করতে হবে। এ সময় তিনি ঢাকাকে বিশ্বের জন্য একটি ‘সলিডারিটি হাব’ হিসেবে গড়ে তোলার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে আসিফ আবদুল্লাহ বলেন, ফিলিস্তিনের মানুষের মানবাধিকার রয়েছে। এসব অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনে তাঁরা জীবন দিতেও প্রস্তুত।

আরও পড়ুন

বিশেষ অতিথি সাজ্জাদ হোসাইন খান বলেন, ফিলিস্তিনের আন্দোলন শুধু মুসলমানদের আন্দোলন নয়, এটি গোটা বিশ্বের মানবতার আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিলিস্তিনের নাগরিকদের প্রতি সংহতি জানান তিনি।

সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মুহা. মহিউদ্দিন খান ফিলিস্তিনের ওপর চলমান নির্যাতনের তীব্র নিন্দা জানান। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

মার্চটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি কাজী আশিক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে ছাত্রশিবিরের ‘কেফিয়াহ মার্চ’, ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ

১

ফ্যাসিস্ট আ’লীগ সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে : মহিত তালুকদার এমপি

২

এমজিআই গ্রুপে নিয়োগ, থাকছে না বয়সসীমা

৩

সম্মিলিত ইসলামী ব্যাংকের ২২তম পর্ষদ সভা অনুষ্ঠিত

৪

যমুনা ফিউচার পার্কে পাবজি মোবাইল ফ্ল্যাশ অ্যাক্টিভেশনের অফিসিয়াল ডিভাইস পার্টনার শাওমি

৫

একাত্তরের ঘটনার জন্য পাকিস্তানের অনুশোচনা প্রত্যাশা করি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

৬