ভিডিও রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৬ ০৭:৫১ পিএম

একাত্তরের ঘটনার জন্য পাকিস্তানের অনুশোচনা প্রত্যাশা করি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

একাত্তরের ঘটনার জন্য পাকিস্তানের অনুশোচনা প্রত্যাশা করি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

একাত্তরে যা ঘটেছিল, সে জন্য পাকিস্তান অনুশোচনা করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

আজ রোববার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, ‘৭১-এ যা ঘটেছিল, সেটার জন্য পাকিস্তান অনুতপ্ত। তারা এটা নিয়ে অনুশোচনা করবে, এটাই আমরা আশা করব। পরের প্রজন্ম যারা, তাদের তো সবার সঙ্গে সম্পর্ক রেখেই কাজ করতে হবে। আমরা কাজ করতে চাই।’

তিনি বলেন, গত ১৭ বছরে একাত্তরের অনেক কিছুই আওয়ামী লীগের ইস্যু ছিল। ‘ওইটাকে বাংলাদেশের ইস্যু বলে দয়া করে আপনারা ভালো সাংবাদিকতা করেন, সেভাবে চালাবেন না। বিএনপি ৭১-কে ধারণ করে, আসল অর্থেই ধারণ করে। ৭১-কে বিএনপি কখনোই বেচার চেষ্টা করেনি।’

শামা ওবায়েদ বলেন, ‘৭১-এর চেতনাকে বেচার চেষ্টা করেনি। বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সশস্ত্র মুক্তিযুদ্ধ করেছেন। আমাদের দলে বহু খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আছেন। আমরা মুক্তিযোদ্ধাদের প্রজন্ম। আমার বাবাও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন।’

তিনি আরও বলেন, ‘৭১ আমাদের গর্ব, আমাদের জীবনের সঙ্গে মিশে আছে, আমাদের পথচলায়। বিএনপির পররাষ্ট্রনীতি “সবার আগে বাংলাদেশ”- এটা তো আমি মনে করি, ৭১-কে ধারণ করেই। বিএনপি সব সময় ৭১-কে ধারণ করেছে, ৭১-কে ব্যবহার করে জাতিকে বা দেশকে বিভক্ত করার চেষ্টা করেনি। বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। বিএনপি মুক্তিযুদ্ধকে ধারণ করে, লালন করে, পালন করে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের তো সামনের দিকে এগোতে হবে। আমরা সবার সঙ্গে কাজ করতে চাই। কিন্তু নিজেদের আত্মমর্যাদাকে বিসর্জন দিয়ে নয়। আমাদের সব দেশের সঙ্গেই সম্পর্ক থাকবে- পাকিস্তানের সঙ্গে, ভারতের সঙ্গে, চীনের সঙ্গে, রাশিয়ার সঙ্গে, আমেরিকার সঙ্গে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ এমন দেশ, যার সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। বাংলাদেশের কৌশলগত অবস্থান এমন যে, অনেক দেশই নিজেদের স্বার্থে বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়।’
ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘ইসরায়েল যদি এমন কোনো নীতিতে লিপ্ত থাকে, যা আমার দেশের সংবিধানের পরিপন্থী বা আমার দেশের বিশ্বাসের পরিপন্থী, সেখানে তো অবশ্যই আমাদের সরকার বা আমাদের চিন্তাভাবনায় অন্য চিন্তা আসবে, তাই না?’

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনা ফিউচার পার্কে পাবজি মোবাইল ফ্ল্যাশ অ্যাক্টিভেশনের অফিসিয়াল ডিভাইস পার্টনার শাওমি

১

একাত্তরের ঘটনার জন্য পাকিস্তানের অনুশোচনা প্রত্যাশা করি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২

সত্যিই কি আজানের জবাব না দিলে মৃত্যুর সময় কালেমা নসিব হয় না?

৩

রাঙামাটিতে যমুনা ব্যাংকের ১১৮তম ‘রাঙামাটি উপশাখা’ উদ্বোধন

৪

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর প্রথম সাসটেইনেবিলিটি ডে ২০২৬ উদযাপন

৫

নাজমুল হত্যা মামলা: আনোয়ারের যাবজ্জীবন, স্ত্রী-সন্তানদের কারাদণ্ড

৬