ভিডিও রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৬ ০৮:৩৫ পিএম

কাবিলার মুখে হয়তো ‘আঁর ইভা’ ডাক আর শোনা হবে না: ইভানা

কাবিলার মুখে হয়তো ‘আঁর ইভা’ ডাক আর শোনা হবে না: ইভানা

বিনোদন ডেস্ক : ১৪০ পর্বে শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন। এবারের সিজনে দেখা যায়নি অভিনেত্রী পারসা ইভানাকে। তবে পর্দায় অনুপস্থিত থাকলেও ‘ইভা’ চরিত্রটির জন্য এখনো দর্শকদের ভালোবাসা পাচ্ছেন তিনি। দর্শকদের এ ভালোবাসা ও ধারাবাহিকটির পুরোনো স্মৃতি তাঁকে আবেগাপ্লুত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অনুভূতির কথা জানিয়ে পারসা ইভানা লেখেন, ‘একটা ঘোরের মধ্যে আছি, বুকটা ভারী হয়ে আছে। ২০২১ আমার ক্যারিয়ার বদলে দিয়েছিল। গত দেড় বছর আমি পর্দায় ছিলাম না, কিন্তু আমার মনটা যেন আটকে ছিল সেই ছাদে, সেই বাসার দরজার সামনে, সেই ২০২১ থেকে ২০২৩-এর সময়টায়।’

অভিনেত্রী আরও লেখেন, ‘পৃথিবীতে হয়তো আরও অনেক কাজ করব, আরও অনেক গল্পের অংশ হব। কিন্তু ওই সময়টায় আর কখনো ফিরে যেতে পারব না। আর কখনো কাবিলার মুখে “আঁর ইভা” হয়তো শুনতে পারব কি না কে জানে।’

আরও পড়ুন

দর্শকদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, ‘আমাকে এভাবে মনে রাখার জন্য ধন্যবাদ। আপনারা আবার প্রমাণ করে দিলেন কাউকে ভালোবাসতে হলে তার উপস্থিতি সব সময় জরুরি নয়। কখনো কখনো অনুপস্থিতিতেও মানুষ হৃদয়ে থেকে যায়, ঠিক আগের মতোই।’

প্রসঙ্গত, ২০১৭ সালে যাত্রা শুরু করেছিল ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। দীর্ঘ সময় ধরে নাটকটির চরিত্রগুলোর নাম, সংলাপ এবং হাস্যরস ও আবেগপূর্ণ মুহূর্তগুলো দর্শকদের বিনোদনের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছিল। এর প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, মুসাফির সৈয়দ বাচ্চু, মনিরা আক্তার মিঠু ও অর্চিতা স্পর্শিয়া প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯৫ জন নিয়োগ দেবে ডাক বিভাগ, আবেদন ফি ১১২ টাকা

১

বগুড়ার আদমদীঘিতে ১৫ লিটার চোলাই মদসহ একজন গ্রেফতার

২

যৌতুক হিসেবে গাড়ি দাবি বরের, খেলনা গাড়ি দিয়ে বিয়ে ভাঙল কনেপক্ষ

৩

কাবিলার মুখে হয়তো ‘আঁর ইভা’ ডাক আর শোনা হবে না: ইভানা

৪

দুই যুগ পর বগুড়ায় সাংগঠনিক সভায় যোগ দিচ্ছেন তারেক রহমান

৫

সাতক্ষীরা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ

৬