ভিডিও রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৬ ১০:২৩ পিএম

বগুড়া মহানগরের দুটি সরকারি স্কুলে ৩য় শ্রেণির ভর্তি পরীক্ষা ১৯ ডিসেম্বর

বগুড়া মহানগরের দুটি সরকারি স্কুলে ৩য় শ্রেণির ভর্তি পরীক্ষা ১৯ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার : লটারি নয় এবার পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে তৃতীয় শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের। আগে পরীক্ষার মাধ্যমে ভর্তি করানো হলেও মহামারী করোনার সময় ২০২১ সাল থেকে লটারী পদ্ধতির মাধ্যমে সরকারি বেসরকারি স্কুলগুলোতে ভর্তি করানো হতো। দীর্ঘ ছয় বছর পর আবারো ভর্তি পদ্ধতি চালু হলো।

আগামী ১৯ ডিসেম্বর সকাল ১০টায় এক ও অভিন্ন প্রশ্নপত্রে বগুড়া জিলা স্কুল এবং বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ রোববার (২৯ নভেম্বর) এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে অনলাইনে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থী ভর্তি কমিটি-২০২৭ এর সদস্য সচিব ও বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আকন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দুটি বিদ্যালয়েই কেবল ৩য় শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে বগুড়া জিলা স্কুলে প্রভাতি ও দিবা শাখায় ১১০টি করে মোট ২২০টি এবং বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রভাতি ও দিবা শাখায় ১১০টি করে মোট ২২০টি শূন্য আসন রয়েছে।

আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে (https://gsa.teletalk.com.bd) প্রবেশ করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। বিদ্যালয় থেকে সরাসরি কোনো ফরম বিতরণ করা হবে না। আবেদন ফি বাবদ ২৫০ টাকা টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে এসএমএস করে জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়া শেষে আগামী ১২ ডিসেম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। আগামী ১৯ ডিসেম্বর (শনিবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

বগুড়া জিলা স্কুলের পরীক্ষার্থীদের কেন্দ্র নির্ধারণ করা হয়েছে বগুড়া জিলা স্কুল (প্রয়োজনে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যু হিসেবে ব্যবহৃত হতে পারে)। অন্যদিকে, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজে। পরীক্ষার ফলাফল আগামী ২৬ ডিসেম্বর অনলাইনে প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

জাতীয় শিক্ষানীতি ২০১০ এবং শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধিত ভর্তি নীতিমালা ২০২৭ অনুযায়ী শিক্ষার্থীর বয়স নির্ধারিত হবে। অনলাইনে আবেদনের সময় শিক্ষার্থীর নাম, জন্ম তারিখ এবং পিতা-মাতার নাম অত্যন্ত সতর্কতার সাথে পূরণের পরামর্শ দেওয়া হয়েছে, কারণ পরবর্তী সময়ে এই তথ্য সংশোধনের কোনো সুযোগ থাকবে না। এ ছাড়া একই প্রতিষ্ঠানে একাধিকবার আবেদন করলে তা বাতিল বলে গণ্য হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া মহানগরের দুটি সরকারি স্কুলে ৩য় শ্রেণির ভর্তি পরীক্ষা ১৯ ডিসেম্বর

১

সবচেয়ে কঠিন দিনে নবীজির (সা.) ১০ শিক্ষা

২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউএনও অফিসে বিস্ফোরণ অফিস পাড়ায় আতঙ্ক

৩

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো লালমনিরহাট জেলা ইজতেমা

৪

মেলায় যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল তিন বন্ধুর

৫

ফেনীতে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কা, চালকসহ আহত ৩

৬