ভিডিও রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৬ ১০:৩১ পিএম

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে বিএনপির সমাবেশ

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে বিএনপির সমাবেশ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : সারাদেশে বাসাবাড়িতে অগ্নিসংযোগ, যানবাহনে আগুন দেওয়া ও জ্বালাও-পোড়ায়ের প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজ রোববার (২৯ নভেম্বর) বিকেলে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেনের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য মোশারফ হোসেন। এসময় তিনি বলেন, দেশের কোথাও সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা বরদাস্ত করা হবে না। জনগণের জানমাল ও নিরাপত্তা রক্ষায় বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে।

আরও পড়ুন

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, বিএনপি নেতা আব্দুল হাকিম, ইয়াসিন আলী, গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, উপজেলা কৃষক দলের সভাপতি ইস্কেন্দার মির্জা মিঠু, পৌর কৃষক দলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, আরিফুল ইসলাম মজনু, গোলাম রব্বানী, মেহেদী হাসান শাহীন, মতিউর রহমান মুসা, কোরবান আলী, আব্দুল হাকিম রিন্টু, জুয়েল রানা, মোস্তাফিজুর রহমান তারেক, রাকিবুল হাসান পলিন, নূরনবী প্রমুখ। এসময় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ার নন্দীগ্রামে বিএনপির সমাবেশ

১

বগুড়া মহানগরের দুটি সরকারি স্কুলে ৩য় শ্রেণির ভর্তি পরীক্ষা ১৯ ডিসেম্বর

২

সবচেয়ে কঠিন দিনে নবীজির (সা.) ১০ শিক্ষা

৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউএনও অফিসে বিস্ফোরণ অফিস পাড়ায় আতঙ্ক

৪

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো লালমনিরহাট জেলা ইজতেমা

৫

মেলায় যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ গেল তিন বন্ধুর

৬