ভিডিও রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৬ ০৪:৫৯ পিএম

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি সড়কের সম্মানসূচক নামকরণ প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে করার প্রস্তাব উঠেছে। এ লক্ষ্যে শিকাগো সিটি কাউন্সিলে একটি অধ্যাদেশ উত্থাপন করা হয়েছে। প্রস্তাবে শহরের আপার ওয়াকার ড্রাইভের একটি অংশের নাম ‘অনারারি মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ রাখার কথা বলা হয়েছে।

প্রস্তাবিত অধ্যাদেশ অনুযায়ী, ওয়েস্ট জ্যাকসন বুলেভার্ড ও ওয়েস্ট অ্যাডামস স্ট্রিটের মধ্যবর্তী আপার ওয়াকার ড্রাইভের পূর্ব পাশের অংশটি এই সম্মানসূচক নাম পাবে। অধ্যাদেশটি পাস ও প্রকাশের পরপরই কার্যকর হবে।

প্রস্তাবনায় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, জনসেবা এবং সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরা হয়েছে। এসব অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে পরিচিতি লাভ করেন।

আরও পড়ুন

এ ছাড়া মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারেও তাঁর অবদানের প্রশংসা করা হয়েছে। গত বছরের ৩০ ডিসেম্বর তাঁর মৃত্যুর পর গণতন্ত্র ও জনসেবায় অবদান স্মরণীয় করে রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাবনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার এগিয়ে যাওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি প্রস্তাবিত সড়কটির কাছেই অবস্থিত উইলিস টাওয়ারের স্থপতি বাংলাদেশি-আমেরিকান প্রকৌশলী ড. ফজলুর রহমান খানের অবদানও বিশেষভাবে স্মরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব

১

কেমোথেরাপি দিয়ে আওয়ামী লীগকে ক্যান্সার থেকে রক্ষা করা যাবে না: রাশেদ খাঁন

২

৩ লাখ কোটি ডলারের খনিজ সম্পদ আফগানিস্তানে, উত্তোলনে নানা চ্যালেঞ্জ

৩

থাইল্যান্ডে বাংলাদেশি রোগীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা চালুর অনুরোধ প্রতিমন্ত্রীর

৪

মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্ব ও বাংলার ঐতিহ্য তুলে ধরলেন মাহি

৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামীর মৃত্যু, আইসিইউতে স্ত্রী

৬