ভিডিও রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৬ ০৪:৩৭ পিএম

মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্ব ও বাংলার ঐতিহ্য তুলে ধরলেন মাহি

মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্ব ও বাংলার ঐতিহ্য তুলে ধরলেন মাহি

বিনোদন ডেস্ক : ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। প্রতিযোগিতার ‘ন্যাশনাল কস্টিউম’ পর্বে এবার দেশীয় ঐতিহ্য ও মাতৃত্বের চিরন্তন বন্ধনকে তুলে ধরেছেন তিনি। এ পর্বে মাহির পরনে ছিল লাল-সাদা রঙের ঐতিহ্যবাহী খাদির শাড়ি।

‘মাদারহুড—আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ শিরোনামে ‘ন্যাশনাল কস্টিউম’-এ নিজেকে তুলে ধরেছেন মাহি। দিয়েছেন মাতৃত্ব নিয়ে বার্তা।

আজ রোববার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে পোশাকটির তাৎপর্য ব্যাখ্যা করে মাহি লিখেছেন, ‘পৃথিবীর আলো দেখার আগেই যে ভালোবাসা মানুষকে আগলে রাখে, তার নাম মা। আর যে মাটিতে মানুষ বেড়ে ওঠে, শিকড় ও পরিচয় খুঁজে পায়, সেটি মাতৃভূমি। আমার প্রিয় বাংলাদেশ থেকে অনুপ্রাণিত এই কস্টিউম পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার প্রতি এক গভীর শ্রদ্ধাঞ্জলি।’

মাহির ভাষ্যমতে, পোশাকটি পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা—মা ও সন্তানের চিরন্তন বন্ধনের প্রতি শ্রদ্ধাঞ্জলি। এতে তুলে ধরা হয়েছে জন্মের বিস্ময়, মায়ের সীমাহীন মমতা, নীরব ত্যাগ ও সন্তানকে আজীবন আগলে রাখার প্রতিশ্রুতি।

আরও পড়ুন

তার মতে, পোশাকটির প্রতিটি নকশা ও প্রতীক মাতৃত্বের এমন এক গল্প বহন করছে, যা ভাষা, সংস্কৃতি ও ভৌগোলিক সীমানা ছাড়িয়ে সবার হৃদয় ছুঁতে পারে।

মাহির পরনে থাকা সাদা-লাল শাড়িতে ছিল লাল রঙের নান্দনিক অলংকরণ। এর পেছনে বৃত্তাকার নকশায় ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন ভাস্কর্যধর্মী অবয়ব। পুরো সাজে দেশীয় ঐতিহ্যের পাশাপাশি মাতৃত্বের আবেগকে বিশেষভাবে উপস্থাপন করা হয়েছে।

প্রসঙ্গত, আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। সেদিনই ঘোষণা করা হবে বিজয়ীর নাম এবং তার মাথায় পরিয়ে দেওয়া হবে মিস ইউনিভার্সের মুকুট।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্ব ও বাংলার ঐতিহ্য তুলে ধরলেন মাহি

১

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামীর মৃত্যু, আইসিইউতে স্ত্রী

২

রুশ জাহাজে ড্রোন হামলার পর ফিনল্যান্ডে মস্কোর হেলিকপ্টার

৩

দেশের মানুষ হাসিনাকে পেলে তাকে পুলিশও রক্ষা করতে পারবে না: শামসুজ্জামান দুদু

৪

ফটিকছড়িতে চা শ্রমিকদের বেতনের টাকা ছিনতাই, গ্রেপ্তার ৭

৫

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে আবারও কালি লেপন

৬