ভিডিও রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৬ ০৪:১৫ পিএম

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে আবারও কালি লেপন

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে আবারও কালি লেপন

খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে আবারও কালো রং ছিটিয়ে বিকৃত করেছে দুর্বৃত্তরা। ১৬ দিনের ব্যবধানে একই প্রতিকৃতিতে দ্বিতীয়বারের মতো এ ঘটনা ঘটলো।

আজ রবিবার (২২ নভেম্বর) সকালে শিববাড়ি মোড়ের দেয়ালচিত্রে কালি লেপনের বিষয়টি নজরে আসে। খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) উদ্যোগে আঁকা দেয়ালের অন্যান্য গ্রাফিতি অক্ষত থাকলেও রবীন্দ্রনাথ ঠাকুরের মুখমণ্ডলে স্প্রে করে কালো রং ছিটিয়ে দেওয়া হয়েছে।

মহানগরীর গুরুত্বপূর্ণ শিববাড়ি মোড়ে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) ভবনের বিপরীতে রেলওয়ের সীমানাপ্রাচীরে এসব দেয়ালচিত্র আঁকা হয়েছে। সেখানে জাতীয় ও বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতির পাশাপাশি জুলাই আন্দোলনের বিভিন্ন ঘটনাও তুলে ধরা হয়েছে। প্রতিকৃতিগুলোর মধ্যে রয়েছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কবি মাইকেল মধুসূদন দত্ত এবং জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ ও ওসমান হাদি।

খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন বলেন, তিনি বিষয়টি জেনেছেন। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্ত করার চেষ্টা চলছে।

আরও পড়ুন

এর আগে গত ৬ নভেম্বর একই দেয়ালচিত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালো কালি মাখিয়ে বিকৃত করেছিল দুর্বৃত্তরা। পরদিন ৭ নভেম্বর কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর উদ্যোগে প্রতিকৃতিটি নতুন করে আঁকা হয়। এর ১৬ দিনের মাথায় আবারও একই প্রতিকৃতিতে কালি লেপনের ঘটনা ঘটলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে আবারও কালি লেপন

১

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২

মেহেরপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক

৩

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও নয় শিশুর মৃত্যু 

৪

ফরিদপুরে শিশু যৌন নিপীড়নের মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

৫

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সৌজন্য সাক্ষাৎ

৬