ভিডিও রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৬ ০১:৫৪ পিএম

গাজীপুরে শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধের চেষ্টা

গাজীপুরে শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধের চেষ্টা

মফস্বল ডেস্ক : বেতন বাড়ানোর দাবিতে আবারও গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে বিক্ষোভ ও অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকরা। এসময় শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা বাহিনী। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। এ ঘটনায় প্রায় পৌনে ১ ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

আজ রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে মিছিল করেন শ্রমিকরা। এতে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়লে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে পাশ দিয়ে মিছিল করতে থাকেন। 

পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, রোববার সকালে শ্রীপুরের হ্যামস গার্মেন্টস, আমান কটন, ড্যানিমেক গার্মেন্টসসহ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরিস্থিতি বিবেচনায় কারখানাগুলো ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা দলবদ্ধ হয়ে লাঠিসোঁটা হাতে মিছিল নিয়ে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মহাসড়কে অবস্থান নেন। এতে প্রায় পাঁচ মিনিট যান চলাচল বন্ধ থাকে।

পরে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির সদস্যরা মহাসড়কে অবস্থান নেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়লে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে আনসার রোডের দিকে মিছিল নিয়ে এগিয়ে যান। একপর্যায়ে তারা আশপাডা মোড়ে সাবলাইম কারখানার সামনে অবস্থান নেন। এসময় শ্রমিকদের একাংশ পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে পিছু হটে ১ নম্বর সিএন্ডবি বাজার এলাকায় অবস্থান নেন।

আরও পড়ুন

পরে সেখানেও পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। একপর্যায়ে তাদের ধাওয়া দিয়ে আনসার রোড থেকে পশ্চিম দিকে সরিয়ে দেয়া হয়। এরপর দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল বলেন, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেয়ার চেষ্টা করেছিলেন। পরে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধের চেষ্টা

১

সিরিয়ায় হামলার পরিকল্পনা ইসরায়েলের, হুঁশিয়ারি তুরস্কের

২

লালমনিরহাটে ট্রাক-ভটভটি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

৩

মাদকমুক্ত সমাজ গড়তে খেলার মাঠ ও স্টেডিয়াম নির্মাণ করবে সরকার : মীর শাহে আলম

৪

কানাডায় দুই ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে হত্যা

৫

বগুড়ার দইয়ে চিনি বেশি দেয় : অভিনেতা সোহেল খান

৬