ভিডিও রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৬ ০১:২৭ পিএম

মাদকমুক্ত সমাজ গড়তে খেলার মাঠ ও স্টেডিয়াম নির্মাণ করবে সরকার : মীর শাহে আলম

মাদকমুক্ত সমাজ গড়তে খেলার মাঠ ও স্টেডিয়াম নির্মাণ করবে সরকার : মীর শাহে আলম

রংপুর জেলা প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, ফ্যাসিবাদী শক্তির যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। বিএনপি গণমানুষের দল। দেশের সকল ভালো কাজে বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা রাখে। রংপুরসহ দেশের প্রতিটি অঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত করতে সবাইকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। 

বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি তরুণ ও যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে। মাদকমুক্ত তারুণ্য গড়তে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। পাশাপাশি প্রতিটি উপজেলায় স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। খেলাধুলার সুযোগ বাড়লে তরুণ প্রজন্ম মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। 

শনিবার (২১ নভেম্বর) বিকেলে রংপুরের পীরগাছা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-রংপুর জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা, পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা প্রমুখ। 

আরও পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ এলাকায় জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার ক্ষেত্রে ভুল হয়ে থাকলেও স্থানীয় সরকার নির্বাচনে যেন কেউ ভুল না করেন। দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। 
অনুষ্ঠানে ফাইনাল খেলায় দিনাজপুর একাদশকে ১-০ গোলে হারিয়ে লালমনিরহাট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রীসহ অতিথিবৃন্দ। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকমুক্ত সমাজ গড়তে খেলার মাঠ ও স্টেডিয়াম নির্মাণ করবে সরকার : মীর শাহে আলম

১

কানাডায় দুই ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে হত্যা

২

বগুড়ার দইয়ে চিনি বেশি দেয় : অভিনেতা সোহেল খান

৩

আ’লীগ ও ছাত্রলীগের নেতাদের নিয়মিত টাকা পাঠায় মাশরাফি : রাশেদ খাঁন

৪

রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগের পরামর্শ

৫

রাজনৈতিক বিপর্যয় উন্নয়নের পথে বড় বাধা: ওয়াহিদউদ্দিন

৬