ভিডিও রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৬ ১১:২৫ এএম

সোনার দামে আবারও পতন, ভরিতে কমলো ৬১৮১

সোনার দামে আবারও পতন, ভরিতে কমলো ৬১৮১

তেজাবি সোনার দাম কমায় দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ৬ হাজার ১৮১ টাকা।

শনিবার (২১ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর বিষয়টি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দর রোববার (২২ নভেম্বর) থেকেই কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ১৮১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ৮৯০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৪ হাজার ২১৬ টাকা। 

আরও পড়ুন

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ১৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৪৯১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনার দামে আবারও পতন, ভরিতে কমলো ৬১৮১

১

সোমবার এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

২

শেকড় থেকে শিখরে 

৩

বাহরাইনের শিল্প স্থাপনায় ইরানের হামলা

৪

ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ

৫

জাতীয় এসএমই পণ্য মেলার অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

৬