ভিডিও রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৬ ০২:২০ এএম

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক আজ

ছবি : সংগৃহীত, বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক আজ

গঙ্গা ও পদ্মা নদীর পানি বণ্টন নিয়ে আজ রোববার (২২ নভেম্বর) ঢাকায় বৈঠকে বসছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন (জেআরসি)। বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা নদী দুটির পানি বণ্টনসংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময় করবেন। তবে আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন বা নতুন চুক্তির বিষয়ে এবার আলোচনা হবে না।

যৌথ নদী কমিশন জানিয়েছে, চুক্তির মেয়াদ বাড়ানো কিংবা নতুন চুক্তি করার বিষয়টি এবারের বৈঠকের আলোচ্যসূচিতে রাখা হয়নি। এর আগে গত ২২ মে ভারতের কলকাতায় দুই দেশের মধ্যে গঙ্গার পানি বণ্টনসংক্রান্ত সর্বশেষ তথ্য বিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি চুক্তির আওতায় এটিই দুই দেশের সর্বশেষ আনুষ্ঠানিক বৈঠক হতে যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উজানে গঙ্গা নদীর ওপর ভারত ২৯টি বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করায় শুকনো মৌসুমে বাংলাদেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে পদ্মা নদীতে পানির প্রবাহ ব্যাপকভাবে কমে যায়। এতে কৃষি, মৎস্যসম্পদ ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।

উল্লেখ্য, ১৯৭৭ সালে প্রথমবারের মতো বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তিতে শুকনো মৌসুমে বাংলাদেশের জন্য ৩৪ হাজার ৫০০ কিউসেক পানি পাওয়ার বিধান ছিল। পরবর্তী সময়ে ১৯৯৬ সালে দ্বিতীয় দফায় ৩০ বছর মেয়াদি নতুন চুক্তি স্বাক্ষরিত হয়।

আরও পড়ুন

১৯৯৬ সালের চুক্তি অনুযায়ী, প্রতি বছর ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত শুকনো মৌসুমে ১০ দিন পরপর উভয় দেশের ৩৫ হাজার কিউসেক করে পানি পাওয়ার কথা রয়েছে।

আগামী ১২ ডিসেম্বর চুক্তিটির ৩০ বছর মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক রাজনৈতিক দূরত্ব নতুন চুক্তি স্বাক্ষর কিংবা বিদ্যমান চুক্তি নবায়নের প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এদিকে বাংলাদেশের পক্ষ থেকে ভবিষ্যৎ চুক্তিতে ন্যায্য হিস্যা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ পানি পাওয়ার নিশ্চয়তা চাওয়া হচ্ছে। চুক্তি নবায়ন করা হলেও পানির প্রাপ্যতা নিশ্চিত করতে ‘গ্যারান্টি ক্লজ’ যুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক আজ

১

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সাবেক তিন এমপি ও এক মেয়রের বাড়িতে হামলা–ভাঙচুর

২

নারায়ণগঞ্জে বাসে আগুন দিলো দুর্বৃত্তরা

৩

প্রশাসনের সম্মতি পেলে ডিসেম্বরেই গোপালগঞ্জে সমাবেশ করবে এনসিপি

৪

বিক্ষোভের মুখে খুলল ঢাবির মুজিব হলের বন্ধ পকেট গেট

৫

দেশকে আর কখনোই কারও পৈতৃক সম্পত্তি বানাতে দেবো না : ডেপুটি স্পিকার

৬