ভিডিও রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৬ ১২:১৬ এএম

খুলনায় বিএনপি নেতা গুলিবিদ্ধ

ছবি : সংগৃহীত, খুলনায় বিএনপি নেতা গুলিবিদ্ধ

খুলনার তেরখাদায় ভ্যানে করে বাড়ি ফেরার পথে বিএনপি নেতা মাফিক সর্দারকে (৪০) গুলি করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২১নভেম্বর) রাত ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উপজেলার মোকামপুর বাজারসংলগ্ন বন্ধুর মোড়ে এ ঘটনা ঘটে।

তাকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে হামলাকারীরা। এর মধ্যে তিনটি গুলি তার কোমর, হাত ও পায়ে বিদ্ধ হয়েছে।
আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাফিক সর্দার তেরখাদা উপজেলার মোকামপুর গ্রামের মৃত আবুল হোসেন সরদারের ছেলে।

তিনি মধুপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য।

আহত মাফিকের ভাই জানান, শনিবার রাত ১০টা থেকে সাড়ে ১০টার দিকে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন তাঁর ভাই।

এ সময় দুটি মোটরসাইকেলে আসা চার থেকে পাঁচজন অস্ত্রধারী দুর্বৃত্ত তাঁর পথরোধ করে। পরে তাঁকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে তিনটি গুলি তার শরীরে লাগে। গুলি করে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

তিনি আরও জানান, হামলাকারীরা মোকামপুর বাজারের ওপর দিয়ে দক্ষিণ দিকে চলে গেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।

আরও পড়ুন

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মাফিকের স্বজনরা জানান, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তবে কী কারণে তার ওপর হামলা হয়েছে, তা তারা নিশ্চিত নন।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আলী বিশ্বাস বলেন, গুলির ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য তাঁর কাছে নেই। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় বিএনপি নেতা গুলিবিদ্ধ

১

আফগানদের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে সেমিতে বাংলাদেশ

২

নীলফামারীর সৈয়দপুরে কমলা বাগানে সফলতা প্রধান শিক্ষক (অব.) আশরাফ আলীর

৩

নাটোরে ধানক্ষেত থেকেঅচেতন রাবি শিক্ষার্থী উদ্ধার

৪

রংপুর রিজিয়ন বিজিবির সাফল্য : দশ মাসে ২২১ কোটি ৪৫ লাখ টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ

৫

জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

৬