ভিডিও শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৬ ১১:৩৯ পিএম

নাটোরে ধানক্ষেত থেকেঅচেতন রাবি শিক্ষার্থী উদ্ধার

নাটোরে ধানক্ষেত থেকেঅচেতন রাবি শিক্ষার্থী উদ্ধার

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার শিবপুর এলাকার একটি ধানখেত থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) এক শিক্ষার্থীকে অচেতন ও মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (২১ নভেম্বর) সকালে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এর আগে, গত বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন শিক্ষার্থী তৌহিদুল ইসলাম রিদয়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হলের আবাসিক ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় থেকে নিখোঁজ হন রিদয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে রাজশাহীর মতিহার থানায় তার নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আরও পড়ুন

এদিকে, আজ শনিবার (২১ নভেম্বর) সকালে বড়াইগ্রামের শিবপুর এলাকার একটি ধানখেতে তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি বড়াইগ্রাম থানা পুলিশকে জানানো হলে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করে। তার কাছে থাকা পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় শনাক্তের পর মতিহার থানার মাধ্যমে তার পরিবার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টরিয়াল বডির সদস্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিরা অ্যাম্বুলেন্স নিয়ে নাটোরে পৌঁছান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শফিকুল ইসলাম জানান, কীভাবে তিনি অচেতন অবস্থায় ধানখেতে পড়ে ছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে ধানক্ষেত থেকেঅচেতন রাবি শিক্ষার্থী উদ্ধার

১

রংপুর রিজিয়ন বিজিবির সাফল্য : দশ মাসে ২২১ কোটি ৪৫ লাখ টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ

২

জয়পুরহাটে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

৩

রংপুরের পীরগঞ্জে ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রমের উদ্বোধন

৪

করতোয়া কুরিয়ার সার্ভিসে নিয়োগ বিজ্ঞপ্তি

৫

ঠাকুরগাঁওয়ে লেপ-তোশক তৈরির কারিগরদের ব্যস্ততা বেড়েছে

৬