ভিডিও শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৬ ১১:১৪ পিএম

ঠাকুরগাঁওয়ে লেপ-তোশক তৈরির কারিগরদের ব্যস্ততা বেড়েছে

ঠাকুরগাঁওয়ে লেপ-তোশক তৈরির কারিগরদের ব্যস্ততা বেড়েছে

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : উত্তরের জেলা পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে এবার শীত নেমেছে কিছুটা আগেভাগেই। দিনের বেলায় মিষ্টি রোদ থাকলেও সন্ধ্যা হতেই জেঁকে বসছে কনকনে ঠান্ডা। আর এই ঠান্ডার আমেজ শুরু হতেই ব্যস্ততা বেড়েছে রুহিয়া বাজারের লেপ-তোশক তৈরির কারিগর ও ব্যবসায়ীদের মাঝে। বর্তমানে সকাল থেকে রাত পর্যন্ত দোকানের ভেতর চলছে তুলা ধুনাই, সুতা সেলাই ও কাপড় কাটার ধুম। 

রুহিয়া রামনাথ বাজারের লেপ ব্যবসায়ী মো. তাহিরুল ইসলাম জানান, শীতের আগমনী বার্তার সাথেই অর্ডারের চাপ অনেক বেড়েছে। বর্তমানে তার দোকানে প্রতিদিন গড়ে ১০ থেকে ১২টি লেপ বিক্রি হচ্ছে। আকার ও মানভেদে বর্তমানে ৫ বাই ৫ হাত সাইজের একটি লেপ ২ হাজার থেকে ৩ হাজার টাকায়, তোশক ১২শ’ থেকে ২হাজার টাকায়, বালিশ ২৫০ থেকে ৩শ’ টাকায় এবং কোলবালিশ ৪শ’ থেকে ৭শ’ টাকায় বিক্রি হচ্ছে। 

দোকানগুলোতে কথা হয় কারিগর মো. ফিরোজ ইসলাম ও মো. এনামুল হকের সাথে। তারা জানান, গতবারের তুলনায় এ বছর শীতের শুরুতেই চাহিদা বেশ ভালো। প্রতিটি লেপ তৈরি করে তারা মজুরি বাবদ ২শ’ থেকে ৩শ’ টাকা পর্যন্ত আয় করছেন। 

আরও পড়ুন

একই বাজারের কারিগর মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, শীত যত বাড়বে, কাজের চাপ ও অর্ডার ততই বাড়বে। তাই আমরা আগে থেকেই প্রস্তুতি নিয়ে নেমেছি। এদিকে শীতের প্রস্তুতি নিতে বাজারে ক্রেতাদেরও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। 

৪নং ঢোলারহাট ইউনিয়ন থেকে লেপ কিনতে আসা মনোরঞ্জন রায় বলেন, এবার শীত একটু আগেই শুরু হওয়ায় লেপ কিনতে চলে এসেছি। ভালো মানের তুলা ব্যবহারের কারণে দাম গত বছরের তুলনায় কিছুটা বেশি। তবে লেপগুলো বেশ মানসম্মত। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে লেপ-তোশক তৈরির কারিগরদের ব্যস্ততা বেড়েছে

১

বগুড়ার গাবতলীতে নতুন কুঁড়ি স্পোর্টসের সমাপনী ও পুরস্কার বিতরণ 

২

বগুড়ায় বাইক কেনার আগে চালিয়ে দেখার সুযোগ করে দিলো আর জি হোন্ডা এম্পোরিয়াম

৩

পঞ্চগড় সীমান্তে পুঁইশাকের বীজ জব্দ করেছে বিজিবি

৪

অসময়ের বৃষ্টিতে বিপাকে বগুড়া নন্দীগ্রামের কৃষকরা

৫

বগুড়ার ধুনটের দুই শিশু শিক্ষার্থী আবৃত্তি ও বক্তব্য প্রতিযোগীতায় বিভাগীয় মঞ্চে

৬