ভিডিও শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৬ ১০:৪১ পিএম

বগুড়ার ধুনটের দুই শিশু শিক্ষার্থী আবৃত্তি ও বক্তব্য প্রতিযোগীতায় বিভাগীয় মঞ্চে

বগুড়ার ধুনটের দুই শিশু শিক্ষার্থী আবৃত্তি ও বক্তব্য প্রতিযোগীতায় বিভাগীয় মঞ্চে

ধুনট (বগুড়া) প্রতিনিধি : মেধা, মনন আর সাংস্কৃতিক চর্চায় সাফল্যের স্বাক্ষর রাখল বগুড়ার ধুনট উপজেলা সদরের আল কুরআন একাডেমিক স্কুলের দুই শিক্ষার্থী। ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার জেলা পর্যায়ে কৃতিত্ব দেখিয়ে এবার বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পেয়েছে তারা।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরে আল কুরআন একাডেমিক স্কুল প্রাঙ্গণে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের। ফুলেল শুভেচ্ছা আর বই উপহারে দুই শিক্ষার্থীর সাফল্যকে উদ্যাপন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। সফল এই দুই শিক্ষার্থী হলো-কবিতা আবৃত্তিতে জারিফ হোসাইন এবং উপস্থিত বক্তব্যে নুরে জান্নাতুল মাওয়া। তাদের এমন অর্জনে আনন্দিত শিক্ষক, অভিভাবক ও সহপাঠীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম।

আরও পড়ুন

তিনি শিক্ষার্থীদের হাতে ফুল ও বই তুলে দিয়ে তাদের উৎসাহিত করেন। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেন্ট্রাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল হাসান এবং উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আশেকে এলাহী শিবলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রিন্সিপাল কারী সুলতান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটের দুই শিশু শিক্ষার্থী আবৃত্তি ও বক্তব্য প্রতিযোগীতায় বিভাগীয় মঞ্চে

১

ধান সংগ্রহ কার্যক্রম কোন চক্রের কাছে জিম্মি হতে দেওয়া যাবে না : কালাইয়ে খাদ্য প্রতিমন্ত্রী

২

জয়পুরহাট-১ নির্বাচনী এলাকায়  গ্রামীণ সড়ক নির্মাণে ২৩৬ কোটি টাকার বরাদ্দ

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শিবগঞ্জে দুস্থদের মধ্যে খাবার বিতরণ

৪

নাটোর-বগুড়া মহাসড়কের সওজের জায়গায় গড়ে উঠছে অবৈধ স্থাপনা

৫

কৃষকদের উন্নয়নে সরকার নানামুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে : কাজী রফিক এমপি

৬