ভিডিও রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৬ ০১:৩৪ পিএম

লালমনিরহাটে ট্রাক-ভটভটি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

লালমনিরহাটে ট্রাক-ভটভটি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

মফস্বল ডেস্ক : লালমনিরহাটে পণ্যবোঝাই ট্রাকের সঙ্গে গরুবোঝাই ভটভটি ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় একটি গরুও মারা গেছে। 

আজ রোবববার (২২ নভেম্বর) সকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বসুনিয়াটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ গ্রামের ফজলুল হক এবং কুলাঘাট এলাকার এমদাদুল হক (৪৫)।

লালমনিরহাট সদর থানার ওসি রেজানুল হক জানান, গরুবোঝাই ভটভটি নিয়ে বড়বাড়ি হাটের উদ্দেশে রওনা হয়েছিলেন ব্যবসায়ী ফজলুল হক। একই সময়ে মোটরসাইকেলে করে রংপুরে নিজের কর্মস্থলে যাচ্ছিলেন এমদাদুল হক। পথে একটি পণ্যবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি ও মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে যানবাহন দুটি মহাসড়কের পাশের গর্তে পড়ে যায়। 

আরও পড়ুন

ওসি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ফজলুল হক ও তার একটি গরুর মৃত্যু হয়। গুরুতর আহত এমদাদুল হককে স্থানীয়রা উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। দুর্ঘটনায় গর্তে পড়ে যাওয়া যানবাহন দুটি উদ্ধারের কাজ চলছে। তবে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে ট্রাক-ভটভটি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

১

মাদকমুক্ত সমাজ গড়তে খেলার মাঠ ও স্টেডিয়াম নির্মাণ করবে সরকার : মীর শাহে আলম

২

কানাডায় দুই ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে হত্যা

৩

বগুড়ার দইয়ে চিনি বেশি দেয় : অভিনেতা সোহেল খান

৪

আ’লীগ ও ছাত্রলীগের নেতাদের নিয়মিত টাকা পাঠায় মাশরাফি : রাশেদ খাঁন

৫

রাজনৈতিক পরিচয় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগের পরামর্শ

৬