ভিডিও রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৬ ০৪:০২ পিএম

মেহেরপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক

মেহেরপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশে শোপর্দ করেছে গ্রামবাসী।

আজ রোববার (২২ নভেম্বর)মধ্য রাতে স্থানীয়রা তাদের আটক করে।

আটকৃতরা হলেন কাজিপুর মধ্যপাড়া গ্রামের মৃত পিয়ার উদ্দিনের ছেলে জোবায়ের হোসেন শুভ (২২) এবং শফিকুল ইসলামের ছেলে মাহফুজুর রহমান (১৯)।

পুলিশ ও গ্রামবাসী জানান, রবিবার মধ্যরাতে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করতে কাজিপুর এলাকায় পোস্টারিংসহ বিভিন্ন কার্যক্রম চালাচ্ছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় গ্রামবাসী শুভ ও মাহফুজুর রহমা কে আটক করে পুলিশে খবর দেয়।

আরও পড়ুন

খবর পেয়ে গাংনী থানাপুলিশের একটি দল ঘটনা স্থল থেকে তাদের আটক করে নিয়ে আসে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, স্থানীয়রা দুইজনকে আটক করার পর পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে এসেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক

১

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও নয় শিশুর মৃত্যু 

২

ফরিদপুরে শিশু যৌন নিপীড়নের মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সৌজন্য সাক্ষাৎ

৪

টেকনাফে মানবপাচারকালে অভিযান, নারী-শিশুসহ ৮ জিম্মি উদ্ধার

৫

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

৬