ভিডিও রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৬ ০২:২১ পিএম

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যাচেষ্টা স্বামীর

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যাচেষ্টা স্বামীর

মফস্বল ডেস্ক : মানিকগঞ্জের ঘিওরে পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেছে স্বামী সজীব মিয়া (৩০)। শনিবার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বালিয়াখোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম উর্মি আক্তার (২২)।

স্থানীয় সূত্র জানায়, গতকাল রাতে পারিবারিক বিরোধের একপর্যায়ে স্ত্রী উর্মি আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে সজীব। উর্মির চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধারের চেষ্টা করেন তাদের। এসময় প্রতিবেশীদের সামনেই নিজের গলায় আঘাত করে আত্মহত্যার চেষ্টা করে সজীব। পরে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উর্মি আক্তারকে মৃত ঘোষণা করেন। পাশাপাশি গুরুতর আহত সজীব মিয়া বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়দের দাবি, সজীবের জুয়ায় আসক্তি এবং তার স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ায় জড়িত থাকার অভিযোগ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল।
 
এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, উর্মি আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার স্বামী সজীব মিয়া একই হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যাচেষ্টা স্বামীর

১

মেসি হাতে আরেকটি গোল্ডেন বুট পুরস্কার

২

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বগুড়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

৩

১৫ বছর পর এমন দিন দেখল ম্যানসিটি

৪

গাজীপুরে শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধের চেষ্টা

৫

সিরিয়ায় হামলার পরিকল্পনা ইসরায়েলের, হুঁশিয়ারি তুরস্কের

৬