ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী-এমপিদের না রাখার প্রস্তাব
ব্যাংকখাতে রাজনৈতিক প্রভাব কমাতে পরিচালনা পর্ষদে মন্ত্রী, সংসদ সদস্য ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের থাকা নিষিদ্ধ করার প্রস্তাব রেখে ব্যাংক কম্পানি আইন সংশোধনের চূড়ান্ত খসড়া তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক।
আজ রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। এছাড়া পর্ষদে একই পরিবারের সদস্যদের আধিপত্য কমানো, স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বৃদ্ধি এবং পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ৬ বছর করা হচ্ছে। ব্যাংক খাতে সুশাসন ফেরানো ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় এসব পরিবর্তন আনা হচ্ছে।
আরও পড়ুনঅর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংক কম্পানি আইন, ১৯৯১ সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে। খসড়াটি শিগগিরই মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। এরপর মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1795331885.jpg)

_medium_1795329995.jpg)
_medium_1795328715.jpg)
_original_1791873975_medium_1795327991.jpg)
_medium_1795326241.jpg)
_medium_1795324735.jpg)
_medium_1795335666.jpg)
_medium_1795330273.jpg)