ভিডিও রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৬ ০৪:৩৪ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামীর মৃত্যু, আইসিইউতে স্ত্রী

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামীর মৃত্যু, আইসিইউতে স্ত্রী

নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে আগুনের ঘটনায় দগ্ধ শাহিন (৩০) মারা গেছেন। তার শরীরের ৬৮ শতাংশ পুড়ে গিয়েছিল। একই ঘটনায় দগ্ধ তার স্ত্রী লিমা পারভীন (২৬) আশঙ্কাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

আজ রোববার (২২ নভেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শাহিনের মৃত্যু হয়। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসক হারুন উর রশিদ বিপুল।

এর আগে শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। এতে শাহিন ও তার স্ত্রী লিমাসহ চারজন দগ্ধ হন।

দগ্ধ অন্য দুজন হলেন হোসেন (২৮) ও শাহেদ (২৪)। ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার গুরুত্ব বিবেচনায় চারজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

চিকিৎসক হারুন উর রশিদ বিপুল জানান, শাহিনের শরীরের ৬৮ শতাংশ এবং তার স্ত্রী লিমা পারভীনের ৪৫ শতাংশ পুড়ে গেছে। দুজনেরই শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় শাহিন মারা গেলেও তার স্ত্রী এখনো আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে রয়েছেন। দগ্ধ হোসেনের শরীরের ১২ শতাংশ ও শাহেদের ৩ শতাংশ পুড়ে গেছে। তারা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

আরও পড়ুন

ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে জানা গেছে, ফ্ল্যাটের রান্নাঘরের চুলার গ্যাসের সুইচ খোলা ছিল। রাতে ওই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় গ্যাস বের হয়ে ফ্ল্যাটের ভেতরে জমতে থাকে। পরে ভোরে গ্যাস সরবরাহ চালু হলে জমে থাকা গ্যাসের মধ্যে চুলা জ্বালানোর চেষ্টা করা হয়। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, ফ্ল্যাটের দরজা-জানালা বন্ধ থাকায় বের হওয়া গ্যাস ভেতরে জমে ছিল। সকালে চুলা জ্বালানোর সময় সেই গ্যাস থেকেই আগুনের সূত্রপাত হয়। জমে থাকা গ্যাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং চারজন দগ্ধ হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামীর মৃত্যু, আইসিইউতে স্ত্রী

১

রুশ জাহাজে ড্রোন হামলার পর ফিনল্যান্ডে মস্কোর হেলিকপ্টার

২

দেশের মানুষ হাসিনাকে পেলে তাকে পুলিশও রক্ষা করতে পারবে না: শামসুজ্জামান দুদু

৩

ফটিকছড়িতে চা শ্রমিকদের বেতনের টাকা ছিনতাই, গ্রেপ্তার ৭

৪

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে আবারও কালি লেপন

৫

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৬