ভিডিও রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২২ নভেম্বর, ২০২৬ ০৪:৪৪ পিএম

থাইল্যান্ডে বাংলাদেশি রোগীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা চালুর অনুরোধ প্রতিমন্ত্রীর

থাইল্যান্ডে বাংলাদেশি রোগীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা চালুর অনুরোধ প্রতিমন্ত্রীর

থাইল্যান্ডে বারবার চিকিৎসার প্রয়োজন হয় এমন রোগীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদিকে অনু‌রোধ ক‌রে‌ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

রোববার (২২ ন‌ভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে থাইল্যান্ডের রাষ্ট্রদূত সাক্ষা‌ৎ করতে এলে প্রতিমন্ত্রী এ অনু‌রোধ ক‌রেন। সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক পর্যায়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী দ্বিপাক্ষিক অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে ২০২৭ সালে উচ্চপর্যায়ের সফরের গুরুত্ব তুলে ধরেন।

উচ্চপর্যায়ের সফর বিনিময়ের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগ ব্যবস্থা এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ-এসব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে থাইল্যান্ডের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশি নাগরিকদের, বিশেষ করে যারা চিকিৎসার জন্য ভিসা আবেদন করেন; তাদের প্রতি থাইল্যান্ডের উদার সমর্থনের প্রশংসা করেন প্রতিমন্ত্রী। তিনি থাইল্যান্ডে বারবার চিকিৎসার প্রয়োজন হয় এমন রোগীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদানের অনুরোধ জানান। রাষ্ট্রদূত আশ্বস্ত করেন যে, যাদের প্রয়োজন, সেই সব রোগীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদান করা হবে।

আরও পড়ুন

হুমায়ুন কবির আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপ মর্যাদার জন্য বাংলাদেশের আবেদন এবং রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ-এ যোগদানের আকাঙ্ক্ষার প্রতি অব্যাহত সমর্থনের জন্য থাইল্যান্ড সরকারকে ধন্যবাদ জানান।

সম্প্রতি আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া রায়ের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশ থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে থাইল্যান্ডের অব্যাহত সমর্থন কামনা করেন।

রাষ্ট্রদূত এসব বিষয়ে থাইল্যান্ডের পক্ষ থেকে অব্যাহত সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাইল্যান্ডে বাংলাদেশি রোগীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা চালুর অনুরোধ প্রতিমন্ত্রীর

১

মিস ইউনিভার্সের মঞ্চে মাতৃত্ব ও বাংলার ঐতিহ্য তুলে ধরলেন মাহি

২

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামীর মৃত্যু, আইসিইউতে স্ত্রী

৩

রুশ জাহাজে ড্রোন হামলার পর ফিনল্যান্ডে মস্কোর হেলিকপ্টার

৪

দেশের মানুষ হাসিনাকে পেলে তাকে পুলিশও রক্ষা করতে পারবে না: শামসুজ্জামান দুদু

৫

ফটিকছড়িতে চা শ্রমিকদের বেতনের টাকা ছিনতাই, গ্রেপ্তার ৭

৬