ইসরায়েলে সরকার গঠনের আলোচনায় নেতানিয়াহুর দলকে ডাক আইজেনকটের
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলে পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকট জোট সরকার গঠনের আলোচনায় অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী দল লিকুদকে আমন্ত্রণ জানিয়েছে। শনিবার আইজেনকট দল ইয়াশার এ তথ্য জানিয়েছে।
দলটি বলেছে, রবিবার থেকে এ আলোচনা শুরু হবে। এর মধ্য দিয়ে সবচেয়ে বিস্তৃত সরকার গঠনের বিষয়ে তাদের ‘প্রকৃত অঙ্গীকার’ প্রতিফলিত হয়েছে। সাবেক সেনাপ্রধান আইজেনকটের আগামী মাস পর্যন্ত সরকার গঠনের সময় রয়েছে। অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে কোনো পক্ষই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নেতানিয়াহুর স্থলাভিষিক্ত করার মতো সরকার গঠনের দায়িত্ব পেয়েছে সে। তবে আইজেনকটের বিস্তৃত রাজনৈতিক শিবিরে জোট গঠন নিয়ে মতভেদ রয়েছে। অতিধর্মীয় দলগুলোর সঙ্গে জোট করা হবে, নাকি আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর সঙ্গে সমঝোতা হবে, কিংবা নেতানিয়াহুর শিবিরকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠন করা হবে—তা নিয়ে বিভক্তি রয়েছে তাদের মধ্যে।
এক বিবৃতিতে ইয়াশার জানিয়েছে, নতুন সরকার গঠনের সব সম্ভাবনা খতিয়ে দেখতে দলের প্রধান গাদি আইজেনকট আলোচক দলকে লিকুদের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের আমন্ত্রণ জানাতে নির্দেশ দিয়েছে। রবিবার নির্ধারিত বৈঠক দিয়েই এ আলোচনা শুরু হবে। বিরোধী শিবিরের গুরুত্বপূর্ণ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট শনিবার ‘আইজেনকটের নেতৃত্বে ইহুদিবাদী ঐক্যের সরকার’ গঠনের আহ্বান জানিয়েছে। সে বলেছে, তার দল নেতানিয়াহু বা তার রাজনৈতিক শিবিরের সঙ্গে জোটে যাবে না।
আরও পড়ুনঅন্যদিকে, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঐক্যের সরকার প্রয়োজন বলে দাবি করে আসছে নেতানিয়াহু। আইজেনকটের ঘোষণার পরপরই তার দল লিকুদ এ ধরনের সরকার গঠনের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে। এতে নেতানিয়াহু ও সরকারের বিরুদ্ধে ‘ব্যক্তিগত আক্রমণ ও উসকানি’ বন্ধ করার পাশাপাশি রাজনৈতিক ‘বয়কট’ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। নেতানিয়াহুর লিকুদের সদস্যদের নিয়ে সরকার গঠনের বিষয়ে আইজেনকট ইতিবাচক মনোভাব দেখালেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যোগ দেওয়ার সম্ভাবনা আগেই নাকচ করেছে।
লিকুদ আরও বলেছে, ইসরায়েলকে ইহুদি জনগণের জাতীয় রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়—এমন সব দলকে নিয়ে ঐক্যের সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়ে একটি যৌথ ঘোষণা দিতে হবে। তবে এতে কোনো আরব দল অংশ নিতে পারবে না। সূত্র : এনডিটিভি
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_medium_1795337601.jpg)
_medium_1795333253.jpg)
_medium_1795332149.jpg)
_medium_1795329337.jpg)
_medium_1795328572.jpg)
_medium_1795321999.jpg)
_medium_1795338557.jpg)
_medium_1795338217.jpg)