ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৬ ০৬:০০ পিএম

আর কত দিন দেখা যাবে ‘দার-ই-নিজাত’

বিনোদন ডেস্ক :  পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’ ঘিরে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। গল্পের বৈচিত্র্য, শিল্পীদের অভিনয় এবং একের পর এক নাটকীয় ঘটনায় ইতিমধ্যে দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে নাটকটি। পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত, নেপাল, বাংলাদেশসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও জনপ্রিয়তা অর্জন করেছে এটি। তবে দর্শকদের মধ্যে এখন সবচেয়ে বেশি কৌতূহল, কত পর্বে শেষ হবে এই ধারাবাহিক?

এবার সেই কৌতূহলের অবসান ঘটিয়ে নাটকটির মোট পর্বসংখ্যা সম্পর্কে তথ্য জানিয়েছেন ডিজিটাল মিডিয়া উপস্থাপক ও নাটক সমালোচক সোনিয়া রাও। তার ভাষ্য অনুযায়ী, শুরুতে ‘দার-ই-নিজাত’ ৩৮ পর্বে শেষ করার পরিকল্পনা থাকলেও দর্শকদের ব্যাপক সাড়া বিবেচনায় নিয়ে তা বাড়িয়ে ৪২ পর্ব করা হয়েছে। রিভিউইটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিজের ভ্লগে সোনিয়া রাও বলেন, ‘দার-ই-নিজাত’ ভক্তদের জন্য তার কাছে বিশেষ খবর রয়েছে। নাটকটি শেষ হয়ে যাচ্ছে ভেবে যারা মন খারাপ করছিলেন, তাদের চিন্তার কারণ নেই। কারণ, এখনো বেশ কয়েকটি পর্ব বাকি রয়েছে। এমনকি দর্শকদের আগ্রহ অব্যাহত থাকলে পর্বসংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

নাটকটির জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে, অনেক দর্শক সামাজিক যোগাযোগমাধ্যমে বলছেন, তারা চাইলে ‘দার-ই-নিজাত’-এর হাজার পর্বও দেখতে রাজি। তবে একই সঙ্গে তাদের আশঙ্কা, অযথা গল্প দীর্ঘ করা হলে নাটকটির আকর্ষণ নষ্ট হতে পারে।

উমেরা আহমেদের রচনায় এবং সাকিব খানের পরিচালনায় নির্মিত হয়েছে নাটকটি। থ্রি এস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় তৈরি ধারাবাহিকটি এআরওয়াই ডিজিটালের পাশাপাশি এআরওয়াই প্লাস অ্যাপেও প্রচারিত হচ্ছে। এতে জারিয়াব ও আবুবকরের প্রেম, সম্পর্ক এবং জীবনের নানা পরিবর্তনের কাহিনি তুলে ধরা হয়েছে। নাটকটিতে আবুবকর চরিত্রে শেহরিয়ার মুনাওয়ার এবং জারিয়াব চরিত্রে দুরে ফিশান সেলিম অভিনয় করেছেন। আগামী পর্বগুলোতে গল্পের মোড় কোন দিকে যায় এবং নতুন কী চমক অপেক্ষা করছে, তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকেরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর কত দিন দেখা যাবে ‘দার-ই-নিজাত’

১

ফরিদগঞ্জে শ্যালককে কুপিয়ে হত্যার দায়ে দুলাভাইয়ের মৃত্যুদণ্ড

২

ময়মনসিংহের মুক্তাগাছায় নিখোঁজের এক দিন পর ধানখেত কিশোরীর মরদেহ উদ্ধার

৩

এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

৪

দীর্ঘ বিরতি ভেঙে নাটকের গানে ফিরলেন এস আই টুটুল

৫

হবিগঞ্জে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের দৃশ্য ধরা পড়ল সিসিটিভি ফুটেজে

৬