‘ভাইয়ের বিয়েতে নাচলে হালাল অন্য সময় হারাম’, মোনামির নাচ নিয়ে মেঘনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষিকা শেহরীন আমিন ভুইয়া মোনামি তার ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সে নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা।
এবার বিষয়টি নিয়ে ফেসবুকে একের পর এক তিনটি স্ট্যাটাস দিয়েছেন মডেল থেকে রাজনীতিতে আসা মেঘনা আলম। সেখানে নাচের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি জামায়াতে ইসলামীকে কটাক্ষ করেছেন তিনি।মেঘনা আলমের একটি স্ট্যাটাসে লেখা হয়েছে, ‘জামাতি নাচ হালাল, মেঘনা আলমকে ফাঁসানোর উদ্দেশ্যে আক্রমণ হলে, নিজের ঘরে অসতর্কতাবশত শরীরের কিছু অংশ দৃশ্যমান ছিল। এটি জায়েজ নাই।’
আরেকটি স্ট্যাটাসে তিনি প্রশ্ন তুলেছেন, ‘হিন্দি গানে নাচছিল, নাকি হাদির স্লোগানে?’
আরও পড়ুনতৃতীয় স্ট্যাটাসে মেঘনা আলম লিখেছেন, ‘ভাইয়ের বিয়েতে নাচলে হালাল, অন্য সময় নাচলে হারাম! নতুন ফতোয়া নিয়ে এসেছে জামায়াতের ভণ্ডরা!’মেঘনা আলমের এসব মন্তব্যের মধ্য দিয়ে মোনামির নাচের ভিডিও ঘিরে তৈরি হওয়া বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। বিশেষ করে নাচের বিষয়টি নিয়ে সামাজিক ও রাজনৈতিক অবস্থান এবং দ্বৈত মানদণ্ডের অভিযোগ তুলে তার এই স্ট্যাটাসগুলো নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হতে পারে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1794903814.jpg)
_medium_1794900689.jpg)
_medium_1794892964.jpg)
_medium_1794842079.jpg)


