প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ০৫:৫৩ পিএম
১৯ সংগঠন থেকে পদত্যাগ করছেন চিত্রনায়ক জয় চৌধুরী
জয় চৌধুরী
এফডিসির চলচ্চিত্রসংশ্লিষ্ট ১৯টি সংগঠনের সমন্বয়ে গঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় চলচ্চিত্রের উনিশ সংগঠনের মুখপাত্র ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরী এ তথ্য জানান।
ওই বার্তায় তিনি জানান, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকাল ৪টায় পদত্যাগপত্র জমা দেব। পাশাপাশি, বর্তমান ইস্যু এবং এ বিষয়ে আমার ব্যক্তিগত অবস্থান সম্পর্কে আপনাদের সঙ্গে সুস্পষ্টভাবে মতবিনিময় করতে চাই।
এর আগে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এফডিসি গেটে মানববন্ধনে অংশ নেন চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকে। তবে সেখানে দেখা যায়নি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জয় চৌধুরীকে।
এসময় জয়ের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খান। একপর্যায়ে জয় চৌধুরীকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তুই ফ্যাসিস্ট’।
রোববার (১৫ নভেম্বর) বিকালে এফডিসি গেটে চলচ্চিত্র ও এফডিসিসংশ্লিষ্ট নেতা-কর্মী ও কর্মচারীরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন। এফডিসিতে উপস্থিত থাকলেও ওই কর্মসূচিতে অংশ নেননি জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য।
কর্মসূচি শেষে শিল্পী সমিতি চত্বরে গিয়ে জয় চৌধুরীর সঙ্গে কথা বলেন হেলাল খান। এসময় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। জয় বিষয়টি বোঝানোর চেষ্টা করলে আরও ক্ষুব্ধ হন হেলাল। শিল্পী সমিতির সামনে কয়েকজনকে বসে থাকতে দেখে তাদের উদ্দেশেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
হেলাল খান বলেন, ‘যারা বসে আছে সবগুলো ফ্যাসিস্ট।’ জয়কে বলেন, ‘চুপ, একদম চুপ। তুই ফ্যাসিস্ট। এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।’
এ বিষয়ে জয় চৌধুরী তখন বলেছিলেন, ‘শিল্পী সমিতির সামনে বাইরের কয়েকজন লোক বসেছিলেন। তারা ডি এ তায়েবের ভক্ত। তায়েব আসতে দেরি করায় তারা সেখানে বসে ছিলেন। জন্মদিন উপলক্ষ্যে কেক কাটতেও এসেছিলেন তারা।’
তিনি আরও বলেন, ‘হেলাল ভাই রাগ করে আমাকে ফ্যাসিস্ট বলেছেন। কারণ আমি ডি এ তায়েব ভাইকে সাপোর্ট করে কথা বলেছি এবং মানববন্ধনে যেতে দেরি হয়েছে। তায়েব ভাই নিজেও জানেন না, এই লোকজন কখন কীভাবে এফডিসিতে এসেছে এবং কেন তাদের মানববন্ধনে পাঠানো হয়নি। এ কারণেই তিনি রাগ করেছেন।’
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1794903814.jpg)
_medium_1794900689.jpg)
_medium_1794892964.jpg)
_medium_1794842079.jpg)
_medium_1794841222.jpg)
