ভিডিও মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ০৫:৩৬ পিএম

হাইড্রোলিক হর্ন-বিকন লাইট বন্ধে ডিএমপির আল্টিমেটাম

সংগৃহীত,হাইড্রোলিক হর্ন-বিকন লাইট বন্ধে ডিএমপির আল্টিমেটাম

রাজধানীতে যানবাহনে অনুমোদনহীন হাইড্রোলিক হর্ন, উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্ন ও বিকন লাইট সংযোজন এবং ব্যবহার বন্ধে কঠোর বার্তা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আগামী ১ ডিসেম্বর থেকে এসব সরঞ্জাম সংযোজন ও ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো হবে। এর আগে সংশ্লিষ্ট যানবাহন থেকে অনুমোদনহীন হর্ন ও বিকন লাইট সরিয়ে নিতে মালিক ও চালকদের নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন যানবাহনে অননুমোদিতভাবে হাইড্রোলিক হর্ন, উচ্চ শব্দ সৃষ্টিকারী হর্ন ও বিকন লাইট সংযোজন এবং ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামের অনিয়ন্ত্রিত ব্যবহারে শব্দদূষণ বাড়ছে, জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং সড়কে স্বাভাবিক যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটছে।

এ ছাড়া অতিরিক্ত শব্দের কারণে নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১ ডিসেম্বর থেকে ঢাকা মহানগরীতে অনুমোদনহীন হর্ন, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট সংযোজন বা ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। এ পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের আগেই সংশ্লিষ্ট সব যানবাহন থেকে এসব অননুমোদিত সরঞ্জাম সরিয়ে নেওয়ার জন্য মালিক ও চালকদের অনুরোধ করা হয়েছে।

নির্ধারিত সময়ের পর কোনো যানবাহনে এসব অননুমোদিত সরঞ্জাম সংযোজিত বা ব্যবহৃত অবস্থায় পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীর সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং জনস্বার্থ সংরক্ষণে ডিএমপি বদ্ধপরিকর। এ উদ্যোগ সফল করতে নাগরিক, যানবাহনের মালিক ও চালকসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইড্রোলিক হর্ন-বিকন লাইট বন্ধে ডিএমপির আল্টিমেটাম

১

ডিভোর্সের পর জমকালো পার্টি, আলোচনায় দক্ষিণ কোরীয় নারী

২

বিএনপিকে যেকোনো মূল্যে আ.লীগের কালচার থেকে বের হতে হবে: সারজিস

৩

সুন্দরবনে ১০ একনলা বন্দুকসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

৪

যেসব অঞ্চলে রাতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে  

৫

অভিযানে উদ্ধার হওয়া ১ হাজার ৩৭৭ বস্তা সার ইউনিয়ন পরিষদে স্থানান্তর

৬