দর্শক এখনো তাদের নতুন নাটক দেখতে চায়
অভি মঈনুদ্দীন ঃ একটা সময় টিভি নাটকে নিয়মিত দেখা যেতো অপি করিম, ঈশিতা, রিচি সোলায়মান, শ্রাবন্তী ও নাদিয়া আহমেদ’কে। তাদেরমধ্যে শ্রাবন্তী অভিনয় থেকে বলা যায় বিগত বেশ কয়েক বছর যাবত বহুদূরেই আছেন। সন্তানদের নিয়ে তিনি সুদুর আমেরিকাতেই স্থায়ীভাবে বসবাস করছেন। অন্যদিকে অপি করিম মাঝে মাঝে সিনেমাতে, নাটকে অভিনয় করেন। অপি করিম অভিনীত ‘মায়ার জঞ্জাল’ সিনেমািিট ২০২৩ সালে মুক্তি পায়। ঈশিতা আজ থেকে বেশ কয়েকবছর আগে ‘নট আউট’ নাটকে সর্বশেষ অভিনয় করেন মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায়। নাদিয়া আহমেদ বলা যায় সর্বশেষ বেশ কয়েকটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন। এরপর এক বছরের বেশি সময় ধরে তিনিও আমেরিকাতেই বসবাস করছেন স্বামী এফএস নাঈমের সঙ্গে। অভিনেত্রী রিচি সোলায়মানই শুধু এই পাঁচজনের মধ্যে অভিনয়ে কিছুটা নিয়মিত আছেন। কিছুদিন আগে তার অভিনীত চয়নিকা চৌধুরী পরিচালিত ‘ভালোবাসার অন্য নাম তুমি’ নাটকে অভিনয় করে প্রশংসা কুঁড়িয়েছেন আবারো। প্রথমবারের মতো রিচি একটি সিনেমাতেও অভিনয় করেছেন। নাম ‘রবি ইন ঢাকা’ , যেটি নির্মাণ করেছেন রাজীব সালেহীন। এছাড়াও দীপ্ত টিভিতে শিগগিরই শুরু হতে যাওয়া ‘এআই জুনিয়র’ ধারাবাহিকে তিনি তামান্না চরিত্রে অভিনয় করছেন। যা শিগগিরই প্রচারে আসছে।
নাদিয়া আহমেদ বলেন,‘ কিছুদিন আগে আমি ঢাকা গিয়েছিলাম মাত্র কয়েকদিনের জন্য। সেইসময় কায়সার ভাই’সহ যারা জানতেন তারা সবাই বলেছিলেন নাটকে অভিনয়ের জন্য। কিন্তু আসলে আমার হাতে এতো কম সময় ছিলো যে নাটকে অভিনয় করার জন্য আলাদা সময় বের করা আমার জন্য খুউব কঠিন হয়ে যাচ্ছিলো। তারপরও যারা আমাকে নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’ ঈশিতা বলেন,‘ বলা যায় প্রতিনিয়তই নাটকে অভিনয়ের জন্য স্ক্রিপ্ট আসে। কিন্তু খুউব ভালো না লাগলে করার জন্য করা এমন কোনো নাটকে আর অভিনয় করতে চাইনা। যেহেতু আমি একটা সময় নাটক পরিচালনা করতাম, তাই গল্প পড়লে বুঝতে পারি সেটা শেষ পর্যন্তী কী হবে না হবে। যে কারণে জেনে বুঝে কোনোরকম গল্পের নাটকে অভিনয় করতে চাই না।’
আরও পড়ুনরিচি সোলায়মান বলেন,‘ কিছুদিন আগে চয়ন দিদিও একটি নাটকে অভিনয় করেছিলাম। বেশ ভালো সাড়া পেয়েছিলাম। নাটকের গল্পটা খুউব সুন্দর ছিলো। সুন্দর গল্প হলে অভিনয় করতেও ভালোলাগে। এরইমধ্যে সিনেমাতেও অভিনয় করেছি। সিনেমা নিয়ে আপাতত বেশি কিছু বলা যাচ্ছে না। এরইমধ্যে এআই জুনিয়র নামের একটি ধারাবাহিকে অভিনয় করেছি। যা শিগগিরই দীপ্ত টিভিতে প্রচারে আসবে।’
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1794825138.jpg)
_medium_1794755794.jpg)


_medium_1794749183.jpg)


_medium_1794839649.jpg)