ভিডিও রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৬ ০৭:২৬ পিএম

‘লোকাল প্রেম’-এ সোহানা শারমীন

অভি মঈনুদ্দীন : সোহানা শারমীন এই প্রজন্মের একজন ভার্সেটাইল অভিনেত্রী। তার অভিনীত বেশকিছু নাটক এসেছে আলোচনায়। সেই সাথে সেসব নাটকে তার অভিনীত চরিত্রগুলোও পেয়েছে বেশ দর্শকপ্রিয়তা। সোহানা শারমীন অভিনীত নতুন একটি ধারাবাহিক নাটক প্রচারে এসেছে একুশে টিভিতে। গত ১৩ নভেম্বর থেকে প্রতি শুক্র, শনি ও রবিবার রাত ৯.৩০ মিনিটে নিয়মিত দেখতে পাচ্ছেন দর্শক। এছাড়াও নাটকটি ইউটিবেও টিভিতে প্রচারের পর দেখতে পাবেন। নাটকের নাম ‘লোকাল প্রেম’। নাটকটি নির্মাণ করেছেন মঈন খান রূপী। এই ধারাবাহিকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সোহানা শারমীন। সোহানা শারমীন বলেন,‘ লোকাল প্রেম ধারাবাহিক নাটকে আমার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। পরিচালকের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা আমাকে এতো চমৎকার একটি চরিত্রে কাজ করার সুযোগ দেবার জন্য। আমি চেষ্টা করেছি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। বাকীটা দর্শকই ভালো বলতে পারবেন আমি কেমন করেছি আমার চরিত্রে।’ ‘বাসার সবাই জেনেগেছে’, ‘বুয়ার বয়ফ্রেণ্ড’, ‘মায়া’,‘ কুলাঙ্গার ছোট ভাই’ তার সাম্প্রতিক সময়ের আলোচিত নাটক। ২০০৭ সাল থেকেই সোহানা শারমীন টিভি নাটক ও মঞ্চে অভিনয় করছেন। নাট্যদল ‘নাট্যচক্র’র হয়ে তিনি মঞ্চে অভিনয় করেছেন ‘ভদ্দরনোক’সহ আরো বেশ কয়েকটি নাটকে। টিভি নাটকে দেখা গেছে ফাল্গুনী হামিদ, অনিমেষ আইচ, সকাল আহমেদ, অরন্য আনোয়ার, মাতিয়া বানু শুকু, মহিন খান’সহ আরো বেশ কয়েকজন পরিচালকের নাটকে। সোহানা অভিনীত সিনেমা রাইসুল ইসলাম অনিক পরিচালিত ‘ইতি চিত্রা’। সিনেমাটি এক বছর আগে মুক্তি পায়। পি এ কাজল পরিচালিত ‘চোখের দেখা’ সিনেমা ছিলো সোহানা অভিনীত প্রথম সিনেমা। এতে সোহানা অহনার বান্ধবীর চরিত্রে অভিনয় করেন। সোহানার জন্মদিন ১৮ জুলাই। গ্রামের বাড়ি গোপালগঞ্জ। বাবার নাম আবুল কালাম, মায়ের নাম ফিরোজা বেগম। তার এক বোন এক ভাই। ভাইয়ের নাম ফেরদৌস, বোনের নাম রুমা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লোকাল প্রেম’-এ সোহানা শারমীন

১

গাজীপুরে কিশোর গ্যাংয়ের বেপরোয়া তাণ্ডব, ভাঙচুরের শিকার একাধিক বাড়িঘর

২

৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তার বিচার শুরু

৩

গানে গানে সফলতার দিন দশকে মুন্নী

৪

সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫

বগুড়ার সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা

৬