ভিডিও রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৬ ০৭:০১ পিএম

বগুড়ার সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা

বগুড়ার সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা

সান্তাহার  (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে নিয়ে যাওয়ার পথে সোলাইমান আলী (৬৫) নামে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সোলাইমান আলী সান্তাহার পৌর এলাকার বশিপুর সরদারপাড়ার মৃত ওসমান আলীর ছেলে। তিনি সান্তাহার লোকো পূর্ব কলোনির রেলওয়ে কোয়ার্টারে বসবাস করতেন।

গতকাল শনিবার রাত ৯টার দিকে সান্তাহার পৌর শহরের হেমুতখালী-খয়রাবাদ এলাকার মাঝখানে একটি পরিত্যক্ত ইটভাটার কাছে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে অজ্ঞাত তিন ব্যক্তি যাত্রীবেশে সান্তাহার পৌর শহরের রিকশাস্ট্যান্ড থেকে তার অটোরিকশা ভাড়া করেন।

পরে তারা নওগাঁ সদর উপজেলার খয়রাবাদ গ্রামের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে সান্তাহার হেমুতখালী পার হয়ে ওই গ্রামের সামনে একটি পরিত্যক্ত ইটভাটার কাছে পৌঁছলে যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা সোলাইমান আলীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।

আরও পড়ুন

এরপর তাকে ফেলে রেখে পালিয়ে যায় তারা। পরে তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, খবর পেয়ে সান্তাহার ফাঁড়ি পুলিশ ও নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান মিজান বলেন, আমাদের এলাকার শেষ সীমানায় হলেও ঘটনাস্থল নওগাঁয়। একারণে নওগাঁ সদর থানার পুলিশ লাশটি নিয়ে যায় এবং তারাই ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। তবে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা

১

দিনাজপুরের বিরামপুরে নবান্ন উৎসবকে ঘিরে কৃষাণ-কৃষানিরা কর্মচাঞ্চল্য মুখর

২

টাঙ্গাইলে মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

৩

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

৪

নাটোরের লালপুরে আ’ লীগের সাবেক এমপি ও উপজেলা চেয়ারম্যানসহ ২৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

৫

পারসোনার নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

৬